ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৮১ বার
Overlay/Verification
ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগপত্র জমা দিলেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আয়ারল্যান্ড সিরিজ দিয়ে নিজের দায়িত্বের ইতি টানবেন ঘরোয়া ক্রিকেটের সফলতম এই কোচ। বুধবার (৫ নভেম্বর) স্বশরীরের বিসিবিতে এসে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাউদ্দিন। চুক্তি অনুযায়ী নিজের নোটিশ পিরিয়ডে দলের সঙ্গে থাকবেন তিনি। আয়ারল্যান্ড সিরিজেও তাই কাজ করবেন। গুঞ্জন আছে, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিমের সঙ্গে দ্বন্দ্ব, সাম্প্রতিক সমালোচনা আর ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের নিয়োগের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সালাউদ্দিন। জাতীয় দলের দায়িত্ব ছাড়লে আবারো ঘরোয়া ক্রিকেটে ফিরবেন এই কোচ। আসন্ন বিপিএলেও কোনো দলের কোচের ভূমিকায় দেখা যেতে পারে তাকে। গত বছরের ৫ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত হন সালাউদ্দিন। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করা হলেও ঠিক এক বছরের মাথায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেশের ক্রিকেটের এই অভিজ্ঞ কোচ। সালাউদ্দিনের পদত্যাগের গুঞ্জন গতকালই (মঙ্গলবার) ছড়িয়ে পড়ে। ক্রিকবাজকে সংক্ষেপে বলেন, 'হ্যাঁ, আমি পদত্যাগ করছি।' জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হেম্পের সংক্ষিপ্ত মেয়াদকাল শেষে সিনিয়র সহকারি কোচের দায়িত্বের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও সালাউদ্দিনের কাঁধেই বর্তেছিল। কিন্তু এ সময়ে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্সের ক্রমেই অবনতি হয়েছে। এমনকি দলের ভেতরে গ্রুপিংয়ের গুঞ্জনও ডালপালা মেলেছে। যে কারণে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় গত সোমবার (৩ নভেম্বর) বিসিবি এক ম্যারাথন মিটিং শেষে মোহাম্মদ আশরাফুলকে আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের করার সিদ্ধান্ত জানায়। সে সময় অবশ্য বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, আশরাফুলকে ব্যাটিং কোচের দায়িত্ব দেয়ার পেছনে সালাউদ্দিনের প্রতি 'অনাস্থা'র মতো কোনো ব্যাপার নেই। রাজ্জাকের ভাষায়, 'সালাহউদ্দিন ভাই কিন্তু সিনিয়র সহকারী কোচ। আসলে কারও ব্যর্থতার জন্য না। ওইখান থেকে সরানো হয়নি কাউকে, আশরাফুলকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কোচিং প্যানেলে আরও একজনকে যুক্ত করা হলো।' দুটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টী সিরিজ খেলতে আগামী ৬ নভেম্বর আয়ারল্যান্ড দল বাংলাদেশে আসবে। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্টটি মাঠে গড়াবে। এরপর ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এটির ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।  টেস্ট সিরিজ শেষে আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২৯  নভেম্বরো ২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।   

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান •