ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিএনপি’র ২৩৭ প্রার্থীর নাম প্রকাশ, খালেদা-তারেকও আসছেন নির্বাচনী লড়াইয়ে

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৬১ বার
Overlay/Verification
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করেন। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসনে প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। অপরদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফখরুল নিজেও ঠাকুরগাঁও-১ আসনে লড়াইয়ে নামছেন বলে ঘোষণা দেন। দলের শীর্ষস্থানীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা-২, ড. আব্দুল মঈন খান নরসিংদী-২, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৩, মির্জা আব্বাস ঢাকা-৮, আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০, সরোয়ার জামান নিজাম চট্টগ্রাম-১৩, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন দিনাজপুর-৬, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভোলা-৩ এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক কিশোরগঞ্জ-৩, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী-১, এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোণা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজশাহী-২ আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী-৫ থেকে অধ্যাপক নজরুল ইসলাম, নাটোর-২ থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাগুরা-২ থেকে নিতাই রায় চৌধুরী, বরিশাল-৫ থেকে মো. মজিবুর রহমান সরওয়ার, জামালপুর-১ থেকে এম. রশিদুজ্জামান মিল্লাত, মুন্সীগঞ্জ-২ থেকে মিজানুর রহমান সিনহা, ঢাকা-২ থেকে আমান উল্লাহ আমান, চাঁদপুর-১ থেকে আ.ন.ম. এহছানুল হক মিলন, নোয়াখালী-২ থেকে জয়নাল আবদিন ফারুক, নোয়াখালী-৩ থেকে মো. বরকত উল্লাহ বুলু এবং লক্ষ্মীপুর-৩ থেকে শহীন উদ্দিন চৌধুরী এ্যানি লড়াইয়ে অংশ নেবেন। মির্জা ফখরুল জানান, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে প্রথম ধাপে ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। শরিক দলগুলোর জন্য কিছু আসন ছেড়ে দেওয়া হয়েছে, যা নিয়ে আলোচনার পর দ্বিতীয় দফায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকারের আন্দোলনের ধারাবাহিকতায় নির্বাচনমুখী হচ্ছে। দলের অভ্যন্তরীণ ঐক্য ও জনগণের সমর্থনই এই নির্বাচনের মূল শক্তি হিসেবে কাজ করবে। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা জানান, বিএনপি এবার নির্বাচনে চমক দিতে চায়। নতুন ও তরুণ নেতৃত্বকে প্রাধান্য দিয়ে বেশ কিছু আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এই ঘোষণা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সূচনা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা