ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

অনুসন্ধানে বেরিয়ে এল পুরুষের প্রতারণার ভয়ঙ্কর জাল

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৭০৯ বার
Overlay/Verification
সম্পর্কে প্রতারণা অনেক সময় বাইরে থেকে যতটা সাধারণ মনে হয়, ভেতরে তা ততটাই জটিল। শুধু আবেগঘটিত বিশ্বাসঘাতকতা নয়, এতে জড়িয়ে থাকে মানসিক প্রভাব, নিয়ন্ত্রণ ও হিসাবি মিথ্যাচার। সম্প্রতি প্রাইভেট ডিটেকটিভ তানিয়া পুরী এক ‘বিয়ের আগে অনুসন্ধানমূলক’ কেসের ঘটনা তুলে ধরেছেন। তা প্রকাশ করেছে এক পুরুষের প্রতারণার ভয়ঙ্কর জাল। 

তানিয়া পুরী ‘মোমেন্ট অব সাইলেন্স’ পডকাস্টে বলেন, সম্প্রতি আমরা একটি প্রি-ম্যারিটাল কেস পেয়েছিলাম। ছেলেটি ছিল নিখুঁত- ভালো পড়াশোনা, ভালো আয়। কিন্তু মেয়েটি বলেছিল, কিছু একটা গড়বড় মনে হচ্ছে। প্রতিদিন, বিশেষ করে নবরাত্রির সময়, সে সন্ধ্যা ৭-৮টার মধ্যে কোথায় যেন উধাও হয়ে যেত। সে বলতো, ‘না না, একটা অনুষ্ঠান আছে।’ আমরা তদন্ত করে দেখি, সে তার সাবেক প্রেমিকার সঙ্গে দেখা করছিল।

কিন্তু এখানেই শেষ নয়। তদন্তে বেরিয়ে আসে, ওই ব্যক্তি একই সময়ে তিন নারীর সঙ্গে সম্পর্ক রেখেছিল। তার একজন ছিলেন সাবেক প্রেমিকা। অন্যজনের সঙ্গে সে লিভ টুগেদার করতো এবং  তৃতীয়জনের সঙ্গে সে বিয়ে নিয়ে কথা বলছিল। আরও চমকপ্রদ বিষয় হলো, ছেলেটি টাকার জন্যও মানসিকভাবে প্রতারণা করতো। তানিয়া জানান, সে সাবেক প্রেমিকার কাছ থেকে টাকা নিতো এই বলে যে, তার আর্থিক অবস্থা ভালো নয়। তারপর সেই টাকা দিয়ে লিভ টুগেদারে থাকা মেয়েটিকে উপহার দিতো। 

মনোবিজ্ঞানী রাশী গুরনানি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, যখন কেউ জানতে পারে তার সঙ্গী একই সঙ্গে একাধিক সম্পর্কে যুক্ত, তখন তা তীব্র মানসিক আঘাত সৃষ্টি করে। লজ্জা, রাগ, বিভ্রান্তি ও গভীর শোক অনুভূত হয়। এতে দেখা দেয় ‘কগনিটিভ ডিসোন্যান্স’। অর্থাৎ যা বিশ্বাস করতাম তার সঙ্গে বাস্তবতার সংঘর্ষ। তিনি বলেন, এই ধরনের অভিজ্ঞতায় আত্মবিশ্বাস ও আত্মবিশ্বাসের ওপর আঘাত লাগে। ভবিষ্যতের সম্পর্কগুলোতেও ভীতি ও অবিশ্বাস জন্ম নিতে পারে। সুস্থ হওয়ার পথ শুরু হয় নিজেকে দোষ না দেয়া ও সত্য স্বীকার করা দিয়ে। ধীরে ধীরে নিরাপদ ও স্বচ্ছ সম্পর্কের মাধ্যমে আস্থা পুনর্গঠন, থেরাপির সাহায্যে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মসম্মান পুনরুদ্ধারের চর্চা প্রয়োজন। 

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতারণামূলক আচরণ অনেক সময় নার্সিসিস্টিক (আত্মমুগ্ধ) বা অ্যান্টিসোশ্যাল প্রবৃত্তি থেকে আসে। যেখানে সহমর্মিতা অনুপস্থিত, আর সম্পর্ককে দেখা হয় লেনদেনের মতো এক ব্যবসা হিসেবে। রাশী গুরনানি বলেন, সব ক্ষেত্রে এটা নার্সিসিজম নয়। কখনো কখনো অপূর্ণ মানসিক নিরাপত্তা, শৈশবের অনিরাপত্তা বা আত্ম-অপূর্ণতার জটিলতা থেকেও মানুষ একাধিক সম্পর্কের মাধ্যমে নিয়ন্ত্রণ বা স্বীকৃতি খোঁজে। এটি মানসিক অপরিপক্বতা ও নৈতিক নিয়ন্ত্রণের অভাবের লক্ষণ। 

মনোবিজ্ঞানী গুরনানির মতে, প্রাথমিক সতর্কসংকেতগুলো হলো- কথায় অসঙ্গতি। প্রশ্ন করলে প্রতিরক্ষামূলক আচরণ। বারবার ‘অপ্রাপ্য’ থাকা। অতিরিক্ত আকর্ষণীয় আচরণ বা ‘লাভ বম্বিং’। সূক্ষ্ম মানসিক প্রভাব। যেখানে আপনার অনুভূতিকেই আপনাকে সন্দেহ করানো হয়। তিনি পরামর্শ দেন, নিজের অন্তর্দৃষ্টির অস্বস্তিকে বিশ্বাস করুন। আবেগগত স্বাধীনতা বজায় রাখুন। বিচ্ছিন্ন ঘটনার পরিবর্তে আচরণের ধারাবাহিকতা লক্ষ্য করুন। বিশ্বস্ত বন্ধু বা থেরাপিস্টের সঙ্গে আলোচনা করুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ- শুরুতেই স্পষ্ট সীমারেখা টানুন, যাতে প্রতারণা গভীর হওয়ার আগেই নিজেকে রক্ষা করা যায়।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি • এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ • রাউজানের নন্দী পাড়ায় সার্বজনীন মহাশ্মশান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন • সিলেট টেস্টের তৃতীয় দিনে হৃদয়ের দেড়শতে ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ • সিলেট টেস্টের দ্বিতীয়দিনে ৩৫৬ রানে অল আউট হলো সফরকারীরা • যুক্তরাজ্যের লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন তিরোনা বড়ুয়া স্বল্পা • ২০৩০ সালের মধ্যে ১০ হাজার বৈশ্বিক মানের ট্রেইনার তৈরির লক্ষ্যে কাজ করছে ট্রেইনার্স • সিলেটে ফ্রিডম ট্যালেন্ট হান্ট ২য় মেধাবৃত্তী পরীক্ষা অনুষ্ঠিত • বিশ্বনাথ উত্তর উপজেলা ও সৎপুর মাদরাসা তালামিযের সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা • বিশ্বনাথে উপজেলা ধারাভাষ্যকার ও উপস্থাপক এসোসিয়েশনের কমিটি গঠন • বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ করলেন এমপি • এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ • রাউজানের নন্দী পাড়ায় সার্বজনীন মহাশ্মশান নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন •