ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিগ ব্যাংয়ের আগের অবস্থায় ফিরবে ব্রহ্মাণ্ড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৫৩ বার
Overlay/Verification
ইনফো বাংলা ডেস্ক::

গত এক বছরে এই বিষয়টি নিয়ে দু’টি সমীক্ষা হয়েছে। একটির নাম ‘ডার্ক এনার্জি সার্ভে’। অন্যটি হল ‘ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট’। গত সেপ্টেম্বর মাসে একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছিল। সেটির নাম— ‘দ্য লাইফস্প্যান অফ দ্য ইউনিভার্স’।

একটি বিন্দু থেকে গোটা ব্রহ্মাণ্ডের জন্ম। সেই জন্মলগ্ন থেকেই ক্রমে প্রসারিত হচ্ছে মহাবিশ্ব, যা শুরু হয়েছে আজ থেকে প্রায় ১৩৮০ কোটি বছর আগে। বিজ্ঞানীরা সস্নেহে যার নাম দিয়েছেন ‘বিগ ব্যাং’ বা ‘মহাবিস্ফোরণ’ (আক্ষরিক অর্থে বিস্ফোরণ নয়, প্রসারণ বোঝানোর জন্য ব্যবহৃত)। কিন্তু ব্রহ্মাণ্ডের যখন বিনাশ হবে, তখন তা আবার বিগ ব্যাংয়ের আগের অবস্থাতেই ফিরে যাবে। ব্রহ্মাণ্ডে যা কিছু আছে, সব আবার এক বিন্দুতেই বিলীন হবে। এমনই দাবি নয়া গবেষণায়।

ব্রহ্মাণ্ড যে আসলেই প্রসারিত হচ্ছে, অঙ্ক কষে তা দেখিয়ে দিয়েছিলেন হেনরিটা সোয়ান লেভিট এবং এডউইন হাবল নামে দুই জ্যোতির্বিজ্ঞানী। গবেষণায় দেখা যায়, যত দিন যাচ্ছে, এক-একটা নক্ষত্রপুঞ্জ ক্রমশ দূরে... আরও দূরে সরে যাচ্ছে। যার অর্থ, আয়তনে বাড়ছে ব্রহ্মাণ্ড।

আপেক্ষিকতাবাদ তত্ত্বের অবতারণার সময় একই কথা বলেছিলেন অ্যালবার্ট আইনস্টাইনও। নানা সমীকরণে তিনি বুঝেছিলেন, এই ব্রহ্মাণ্ড হয় ক্রমাগত সঙ্কুচিত হচ্ছে, নয়তো প্রসারিত হয়ে চলেছে। সেই সময় তিনি ‘ডার্ক এনার্জি’র ধারণা দিয়েছিলেন। আসলে মহাকর্ষের টানে প্রসারণে লাগাম পড়ার কথা ছিল। কতটা লাগাম পড়ল, সম্প্রসারণের হার কতটা কমে এল, তা মাপতে গিয়ে চক্ষু ছানাবড়া হয় জ্যোতির্বিজ্ঞানীদের। তাঁরা দেখলেন, ব্রহ্মাণ্ডের প্রসারণ হার তো কমছেই না। উল্টে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অচেনা কোনও এক শক্তির ধাক্কায়। এই ‌শক্তিই হল ‘ডার্ক এনার্জি’।

কিন্তু সম্প্রতি বিজ্ঞানী মহলের একাংশের ধারণা, এই ‘ডার্ক এনার্জি’ এখন যে ভাবে কাজ করছে, ভবিষ্যতে সে ভাবে কাজ না-ও করতে পারে। ভবিষ্যতে বদলে যেতে পারে এই অদৃশ্য শক্তির চরিত্র। আর তেমনটা ঘটলে মহাবিশ্ব আর প্রসারিত হবে না! বরং, তা সঙ্কুচিত হতে শুরু করবে, যা ডেকে আনবে ব্রহ্মাণ্ডের বিনাশ।

গত এক বছরে এই বিষয়টি নিয়ে দু’টি সমীক্ষা হয়েছে। একটির নাম ‘ডার্ক এনার্জি সার্ভে’। অন্যটি হল ‘ডার্ক এনার্জি স্পেকট্রোস্কোপিক ইন্সট্রুমেন্ট’। গত সেপ্টেম্বর মাসে একটি গবেষণাপত্রও প্রকাশিত হয়েছিল। সেটির নাম— ‘দ্য লাইফস্প্যান অফ দ্য ইউনিভার্স’। সেখানে ‘ডার্ক এনার্জি’র চরিত্র-আচরণ নিয়ে নানা দাবি করা হয়।

এমনিতে এই ব্রহ্মাণ্ড ৩,৩০০ কোটি বছর বাঁচবে বলে মনে করা হয়। যদি তা ধরেই এগোনো যায়, তা হলে এখন সে মাঝবয়সে পৌঁছে গিয়েছে। গবেষণাপত্রের লেখক, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক হেনরি টাই অঙ্ক কষে দেখালেন, আর ১,১০০ কোটি বছর পর ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ বন্ধ হয়ে যাবে। তখন শুরু হবে সঙ্কোচন। ব্রহ্মাণ্ড ধীরে ধীরে সংকুচিত হয়ে পরিণত হবে একটি বিন্দুতে। এই প্রক্রিয়াকে ‘বিগ ক্রাঞ্চ’ বলে থাকেন বিজ্ঞানীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা