ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

দেশে দাপট কমছে না ডেঙ্গুর, চলতি বছরে মৃত ২৪২ জন

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৫৮৯ বার
Overlay/Verification
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর প্রকোপ কমছে না বরং দিন দিন আরও উদ্বেগজনক আকার ধারণ করছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাশাপাশি মৃত্যুর মিছিলও থামছে না। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৫৮ জন রোগী। বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ১৫ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকার বাইরের জেলাগুলোর সংখ্যাই বেশি। বরিশাল বিভাগে ১৩৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকার বাইরের অঞ্চলে ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০২ জন, দক্ষিণ সিটিতে ১০০ জন, খুলনায় ৬২ জন, ময়মনসিংহে ৫০ জন, রাজশাহীতে ৪৭ জন, রংপুরে ১৯ জন ও সিলেটে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন। ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা এবং একজন বরিশালের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৬৪ জন রোগী। ফলে চলতি বছর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ হাজার ১১৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরও ডেঙ্গুর প্রভাব উল্লেখযোগ্য হারে বিদ্যমান। ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজারেরও বেশি মানুষ, মারা গিয়েছিলেন ৫৭৫ জন। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল সর্বোচ্চ—১,৭০৫ জন, এবং আক্রান্ত হয়েছিলেন তিন লাখের বেশি মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়ার অনিয়ম, বৃষ্টিপাতের পর জমে থাকা পানি এবং নগর ব্যবস্থাপনায় ত্রুটির কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না। তারা নাগরিক সচেতনতা বৃদ্ধি ও দ্রুত মশা নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন। চলমান পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে আহ্বান জানিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা •