ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
  • পঠিত: ১৭৭ বার
Overlay/Verification
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট :::: সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেছেন, চিত্রকর্ম মানুষকে সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে। আজকের চিত্রকর্মগুলো দেখে আমি সত্যিই অভিভূত। এধরণের অসাধারণ শিল্পকর্ম বাংলাদেশ ও ভারত দুই দেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।তিনি সৃষ্টিশীল প্রতিভা ও মেধাকে শাণিত করতে চিত্রকর্মে তরুণদের আরো বেশি এগিয়ে আসার আহবান জানান। তিনি সিলেটে অনুষ্ঠিত দিনব্যাপী মধুবনী চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। ‘প্রকৃতির রূপ অন্বেষণ’ গ্রুপের আয়োজনে বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সিলেটের প্রবীণ চিত্রশিল্পী হ্যারল্ড রশিদ চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল এবং লেখক ও তথ্যচিত্র নির্মাতা নিরঞ্জন দে জাদু। প্রদর্শনীতে মধুবনী চিত্রকলার বৈচিত্র্যময় শিল্পকর্ম তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী এ শিল্পধারার নান্দনিকতা ও বৈচিত্র্য দেখতে দিনব্যাপী প্রদর্শনীতে উপস্থিত হন শিল্পপ্রেমী ও সংস্কৃতিসংশ্লিষ্ট ব্যক্তিরা। প্রদর্শনীতে ২৯ জন শিল্পীর ৩১ টি শিল্পকর্ম স্থান পায়। আয়োজকরা জানান, মধুবনী চিত্রকলার ঐতিহ্য ও সৌন্দর্য সবার কাছে তুলে ধরা এবং শিল্পচর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।প্রদর্শনী ঘিরে দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। বিভিন্ন শিল্পকর্ম ঘুরে দেখার পাশাপাশি শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন আগত অতিথি ও দর্শনার্থীরা। মধুবনী চিত্রকলা বা মিথিলা চিত্রকলা ভারতের বিহার ও নেপালের মিথিলা অঞ্চলের একটি ঐতিহ্যবাহী লোকশিল্প। উজ্জ্বল রং, সূক্ষ্ম রেখা এবং প্রকৃতি ও পৌরাণিক কাহিনির নানা প্রতীকের ব্যবহারের জন্য এই শিল্পধারা বিশেষভাবে পরিচিত।এর প্রধান বৈশিষ্ট্য হলো ফুল, লতা-পাতা ও প্রকৃতির নানা দৃশ্য,মাছ, পাখি ও প্রাণীর প্রতীকী ব্যবহার,ময়ূর ও অন্যান্য ঐতিহ্যবাহী মোটিফ,রামায়ণ, কৃষ্ণলীলা ও হিন্দু পৌরাণিক কাহিনি লাল, হলুদ, নীল, সবুজসহ উজ্জ্বল রঙের ব্যবহার রেখা ও জ্যামিতিক নকশায় পুরো পটভূমি পূরণ করার প্রবণতা।ঐতিহ্যগতভাবে বাড়ির দেয়াল ও মেঝেতে এই চিত্র আঁকা হলেও বর্তমানে কাগজ, কাপড়, ক্যানভাস ও বিভিন্ন শিল্পমাধ্যমে মধুবনী চিত্রকলা তৈরি করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন • মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি • হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ • সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক • উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে সংগীতের বিশেষ আসর • মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে • সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও স্বেচ্ছাসেবী মিলনমেলা • সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী • মাদক ও অনলাইন জুয়ার মামলা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী • সিলেট বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানে সিউক এর চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী • ৪ ট্রিলিয়ন ডলারের কোম্পানির সিইও হঠাৎ পদত্যাগ, কারণ জানলে অবাক হবেন • মহীয়সী নারী মনিবালা বড়ুয়ার প্রয়াণে শোক ও শ্রদ্ধাঞ্জলি • হলি আর্ট যুব উন্নয়ন সংস্থার অফিসের কাজের উদ্বোধন, সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ • সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক • উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে সংগীতের বিশেষ আসর •