রক্তদানে সচেতনতা সৃষ্টি ও কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন”। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে সংগঠনের উপদেষ্টা, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুর রহমান ইমন এর জন্মদিন উপলক্ষে সিলেট মহানগরীর ভাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়স্থ পোলিও টিকা অফিসে সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিলেটের জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স চেম্বারের সহ সভাপতি আলিয়া ফেরদৌসী তুলি।
আরো উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সাংগঠনিক সম্পাদক শাহাজাহান আহমদ, প্রচার সম্পাদক আরমান খান রাব্বি,প্রচার সম্পাদক -অলিউর রহমান আল-আমিন, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন আহমেদ, দায়িত্বশীল জামিল আহমেদ, সদস্য মিজান
সুপার উইমেন্স দায়িত্বশীল সুমা আক্তার, রাখি মনি দেবি, সুলতানা আঁখি প্রমুখ।
উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।
Utfal Barua