অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 29, 2026 ইং
-
পঠিত: ১৭১ বার
চট্টগ্রামের আনোয়ারায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও কেক উৎপাদন এবং বিক্রির দায়ে ‘মালাই ফুডস’ নামক একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার জয়কালী বাজার এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জয়কালী বাজার এলাকার মালাই ফুডসে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও বিক্রি করা হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রুবেল মল্লিককে (৩৫) ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার জানান, জনস্বার্থে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আনোয়ারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
নাম:ফরহাদুল ইসলাম।
নং:০১৮৬১৯৪২৫০৯
নিউজটি আপডেট করেছেন : Farhadul Islam
কমেন্ট বক্স