প্যারাগন প্রিন্টারর্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প
-
নিউজ প্রকাশের তারিখ :
Sep 27, 2026 ইং
-
পঠিত: ৩৪ বার
শতভাগ রপ্তানি মুখী শিল্প প্রতিষ্ঠান প্যারাগন প্রিন্টার্স এর সাথে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর এক যৌথ চুক্তি সাক্ষর অনুষ্ঠান রবিবার ২৭ সেপ্টেম্বর সম্পন্ন হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উদ্দোক্তা প্যারাগন প্রিন্টার্সের ম্যানেজিং ডিরেক্টর এস এম ইসমাইল হোসাইন, সিইও, সাজ্জাদ হোসাইন টিপু, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির পক্ষে ছিলেন রিজিয়ন হেড (নর্থ) মুহাম্মদ মাঈনুদ্দীম, চৌধুরহাট শাখার হেড অব ব্রাঞ্চ তানজিম ই করিম,অনুষ্ঠানে প্যারাগন প্রিন্টার্স এর সাথে ইউসিবি'র পে রোল চুক্তি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কর্মী ব্যাংকের সব ধরনের আধুনিক ও ডিজিটাল সুযোগ সুবিধার আওতায় আসবেন। এছাড়া উক্ত অনুষ্ঠানে কারখানার সকল কর্মীকে সঞ্চয়ে উৎসাহ ও স্মার্ট ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়।।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স