ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

মেয়র অ-১৩ একাডেমি কাপ ঘিরে শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রস্তুতি শুরু

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
  • পঠিত: ৫৯৪ বার
Overlay/Verification

চট্টগ্রাম জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (সিডিএফএ) আয়োজিত মেয়র অনুর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে কর্ণফুলীর শিকলবাহা স্পোর্টস একাডেমি। এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কর্ণফুলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একাডেমির অনুশীলন উদ্বোধন করা হয়। একই সঙ্গে ক্রীড়া উন্নয়নে অবদান ও চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় স্বীকৃতিস্বরূপ কয়েকজন ক্রীড়া সংগঠককে সংবর্ধনাও দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর সাবেক ফুটবল কোচ ও এ প্লাস ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা শামসু উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম বৈদ্যুতিক ব্যবসায়ী সরঞ্জাম গ্রুপের নবনির্বাচিত নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার এইচ এম এরশাদ, সাংবাদিক সরোয়ার রানা, সাংবাদিক মো. আয়াজ, অগ্নিশিখার ব্যুরো প্রধান মাসুদ পারভেজ, শাহ আমীর ফুটবল একাডেমির চেয়ারম্যান সেলিম শহিদ, শিকলবাহা স্পোর্টস একাডেমির সহ-সম্পাদক হুমায়ুন রশিদ শাওন, কাবাডি খেলোয়াড় ওমর মক্কী এবং নতুন কুঁড়ি স্পোর্টসের সদস্য মামুনুর রশিদ মাহিরসহ অনেকে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকলবাহা স্পোর্টস একাডেমির অ-১৩ ফুটবল দলের ম্যানেজার মো. শওকত এবং সঞ্চালনা করেন একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ।


এ সময় চট্টগ্রাম বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবসায়ী গ্রুপের ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ইঞ্জিনিয়ার এইচ এম এরশাদ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি একাডেমির ক্রীড়া কার্যক্রমে অবদান রাখা ব্যক্তিদেরও সম্মাননা দেওয়া হয়।


বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে সুশৃঙ্খল প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের ফুটবলার গড়ে তোলাই একাডেমির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অনুশীলন ও পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে শিকলবাহা স্পোর্টস একাডেমির খেলোয়াড়রা ভবিষ্যতে জেলা ও জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করবে।


উল্লেখ্য, সিডিএফএ মেয়র অনুর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ গত ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রথম ম্যাচ আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
মেয়র অ-১৩ একাডেমি কাপ ঘিরে শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রস্তুতি শুরু • ‘মাদক নির্মূলে রক্ত দিতে প্রস্তুত’, শিকলবাহায় সংবাদ সম্মেলনে কমিটির হুঁশিয়ারি • রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ • মেয়র অ-১৩ একাডেমি কাপ ঘিরে শিকলবাহা স্পোর্টস একাডেমির প্রস্তুতি শুরু • ‘মাদক নির্মূলে রক্ত দিতে প্রস্তুত’, শিকলবাহায় সংবাদ সম্মেলনে কমিটির হুঁশিয়ারি • রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ •