ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

‘মাদক নির্মূলে রক্ত দিতে প্রস্তুত’, শিকলবাহায় সংবাদ সম্মেলনে কমিটির হুঁশিয়ারি

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 25, 2026 ইং
  • পঠিত: ১৩৭ বার
Overlay/Verification

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহায় মাদকবিরোধী তৎপরতাকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে সংবাদ সম্মেলন করেছে আহসানিয়াপাড়া মাদক নির্মূল কমিটি। এ সময় কমিটির নেতারা মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ভবিষ্যতে কিশোর গ্যাং, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে সামাজিকভাবে আরও সক্রিয় হওয়ার ঘোষণা দেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শিকলবাহার আহসানিয়াপাড়া এলাকায় কর্ণফুলী গার্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আহসানিয়াপাড়া ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিস্তারের কারণে স্থানীয় পরিবার ও তরুণ প্রজন্ম নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। তাদের অভিযোগ, মাদক নির্মূলের উদ্যোগ নেওয়ার পর থেকেই কমিটির সদস্যদের ওপর বিভিন্ন ধরনের চাপ ও হামলার ঘটনা ঘটছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শিকলবাহা মাস্টারহাট এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ সংকান্ত পূর্ব বিষয় নিয়ে ইব্রাহিম ও মহিউদ্দিনের মধ্যে বিরোধের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। একপর্যায়ে মহিউদ্দিনের ওপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হামলার অভিযোগ ওঠে। গুরুতর আহত মহিউদ্দিনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন বলে স্বজন ও স্থানীয়রা জানান।

মহিউদ্দিন আহসানিয়াপাড়া মাদক নির্মূল কমিটির একজন সদস্য বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। কমিটির নেতাদের দাবি, মাদকবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণেই তাকে হামলার শিকার হতে হয়েছে। মহিউদ্দিনের ওপর হামলার কয়েক ঘণ্টা পর রাতের দিকে আহসানিয়াপাড়ায় মুজিবের ভাড়া বাসা ও গরুর খামারে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হামলার ঘটনার পর একদল লোক সেখানে গিয়ে ইব্রাহিমকে খুঁজতে থাকে। পরে একটি কলোনি ও গোয়ালঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।


মুজিবের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগুনে তাদের গোয়ালঘরে থাকা পাঁচটি গরুর মধ্যে একটি মারা যায় এবং চারটি গরু নিয়ে যাওয়া হয়। তবে সংবাদ সম্মেলনে কমিটির নেতারা এ অগ্নিকাণ্ড নিয়ে ভিন্ন দাবি করেন। তাদের বক্তব্য, বিক্ষুব্ধ লোকজনের উপস্থিতিতে নিজেদের গোয়ালঘর ও কলোনিতে নিজেরাই আগুন দিয়ে সেখানে থাকা মাদকদ্রব্য পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়ে থাকতে পারে।


সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট মো. হারুন বলেন, মাদক নির্মূল করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে হলে প্রয়োজনে ত্যাগ স্বীকার করতে হবে। এ সময় তিনি মহিউদ্দিনের ওপর হামলার প্রসঙ্গ তুলে মাদকবিরোধী আন্দোলনে প্রয়োজনে আরও ত্যাগ স্বীকারের কথা বলেন।

কমিটির নেতারা বলেন, প্রায় পাঁচ মাস আগে আহসানিয়াপাড়া মাদক নির্মূল কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে এ কমিটিতে ২৮২ জন সদস্য রয়েছেন। মাদক নির্মূলের পাশাপাশি এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ভবিষ্যতে সামাজিকভাবে আরও সংগঠিতভাবে কাজ করার পরিকল্পনার কথাও জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম শাহীন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন পারভেজ, মো. মামুনুর রশিদ, ইজাজ আল ফারুক, অ্যাডভোকেট মো. হারুন, মো. সেলিম ইমরান, ইঞ্জিনিয়ার মো. আজাদ, মো. ইকবাল, জহির আহমেদ, শাহবুদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।


নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
‘মাদক নির্মূলে রক্ত দিতে প্রস্তুত’, শিকলবাহায় সংবাদ সম্মেলনে কমিটির হুঁশিয়ারি • রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ • সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ • ‘মাদক নির্মূলে রক্ত দিতে প্রস্তুত’, শিকলবাহায় সংবাদ সম্মেলনে কমিটির হুঁশিয়ারি • রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ • সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ •