ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 16, 2026 ইং
  • পঠিত: ১৬১ বার
Overlay/Verification
সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা শনিবার (১৫ আগস্ট) বিকাল ৩ ঘটিকায় এসএমপি’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম সভাপতিত্বে সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত প্রতিনিধিবৃন্দ বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।পুলিশ কমিশনার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উলামায়ে কেরাম সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বিপথগামীদের সঠিক পথে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সুন্দর সমাজ গঠনে উলামায়ে কেরামের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ বিপথে না যায়। সভায় আসন্ন হযরত শাহপরাণ (রহ.) ওরস মোবারক উপলক্ষে মাজার প্রাঙ্গণে গান-বাজনা, মাদক সেবন ও অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বন্ধ করে ধর্মপ্রাণ মানুষের নির্বিঘ্নে জিয়ারত ও ইবাদতের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মাজারের পবিত্রতা ও ইসলামী শরীয়তের বিধান মেনে চলার জন্য আগতদের সচেতন করার আহ্বান জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক; অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ সিলেট মহানগরীর ইমাম সমিতি, হযরত শাহজালাল (রহ.) তাওহিদি কাফেলা, আশেকানে আউলিয়া বাংলাদেশ, আউলিয়া ফেডারেশন সিলেট, অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, হযরত শাহপরাণ (রহ.) ওরসসহ এসএমপি'র অন্যান্য অফিসারবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন • সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত • হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা • হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা • মহিউদ্দিনকে এলোপাথাড়ি কুপানোর অভিযোগ, কুমিল্লা সীমান্ত থেকে প্রধান আসামি গ্রেপ্তার • প্যারাগন প্রিন্টারর্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প • সাংবাদিক নাঈমের পিতা মরহুম ইকবাল আহমদের স্মরণে ফ্রি ব্লাড ক্যাম্পিং ও দোয়া মাহফিল • পিপিএম-সেবা পদক পেলেন এসএমপি’র জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব • অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত:আনোয়ারায় মালাই ফুডসকে জরিমানা • রামু ট্র্যাজেডি : ১৪ বছরে নিষ্পত্তি হয়নি ১৮ মামলার একটিও • না ফেরার দেশে সিলেটের তরুন সাংবাদিক তুহিনুল হক তুহিন • সিলেটে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত • হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা • হতদরিদ্র মেয়ের বিয়েতে এনইএইচআরএফ- চট্টগ্রাম জেলা কমিটির আর্থিক সহায়তা • মহিউদ্দিনকে এলোপাথাড়ি কুপানোর অভিযোগ, কুমিল্লা সীমান্ত থেকে প্রধান আসামি গ্রেপ্তার • প্যারাগন প্রিন্টারর্স ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্প •