ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 15, 2026 ইং
  • পঠিত: ১২ বার
Overlay/Verification
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেটে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টায় সিলেট মহানগরীর আম্বরখানাস্থ হযরত হাসান হোসেন (রহ.) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজু’র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাহেল আহমদ নয়নের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আয়োজনে অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও সিলেট জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট কবি আব্দুল মুকিত অপি এবং সিলেট মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ছড়াকার তাজ উদ্দিন মাসুম।আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনরুজ্জীবনের এক আপসহীন প্রতীক। আইনের শাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তাঁর ত্যাগ ও দৃঢ় নেতৃত্ব এ দেশের মানুষের জন্য সব সময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। রাজনৈতিক জীবন ও দর্শনে তাঁর অবদান এবং প্রতিটি সংকটময় মুহূর্তে দেখানো দিকনির্দেশনা আজকের তরুণ প্রজন্মের জন্য অনুকরণীয়।এছাড়া দোয়া মাহফিল ও খাবার বিতরণে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ, কবি রিপন মিয়া, শহীদ নূর, এবং আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, জুয়েল আহমদ, খলিলুর রহমান, অভিনেতা কামাল আহমদ দুর্জয় ও ফকির আহমদ প্রমুখ।সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার শুভ উদ্বোধন চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী Avengers: Doomsday-এ ভয়ংকর Doctor Doom! মুখোমুখি তিন মহাবিশ্বের সুপারহিরো, নতুন প্রোমোতে তুঙ্গে উত্ত নিরাপদ খাদ্য ও শিশুপুষ্টি নিশ্চিতকরণে অংশীজনদের ক্যাম্পেইন অনুষ্ঠিত তীব্র রোদ উপেক্ষা করে রাউজানে গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ রূপ নেয় জনসমুদ্রে সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক সিলেট মহানগরীর সংশ্লিষ্ট থানার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটের হযরত শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেটে এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল সড়ক দুর্ঘটনা রোধে সিলেটে নিসচার মানববন্ধনে ৬ দফা দাবি পেশ সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বিভাগীয় বৃক্ষমেলার শুভ উদ্বোধন চা শ্রমিকদের ৮ দফা দাবি বাস্তবায়নে বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী Avengers: Doomsday-এ ভয়ংকর Doctor Doom! মুখোমুখি তিন মহাবিশ্বের সুপারহিরো, নতুন প্রোমোতে তুঙ্গে উত্ত নিরাপদ খাদ্য ও শিশুপুষ্টি নিশ্চিতকরণে অংশীজনদের ক্যাম্পেইন অনুষ্ঠিত তীব্র রোদ উপেক্ষা করে রাউজানে গাউসিয়া কমিটির স্বাগত জুলুছ রূপ নেয় জনসমুদ্রে সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক