ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বায়েজিদ সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন, আহ্বায়ক শাহিন ও সদস্য সচিব তুষার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
  • পঠিত: ১৪ বার
Overlay/Verification

চট্টগ্রাম মহানগর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হলো বায়েজিদ সাংবাদিক ফোরাম (বিএসএফ)।

৩০ জুন ২৬ (মঙ্গলবার) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামীর একটি রেস্তোরাঁয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়।

দীর্ঘ আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোহনা টেলিভিশন চট্টগ্রাম এর ব্যুরো প্রধান ও দৈনিক ইনফো বাংলা পত্রিকার পরিচালনা সম্পাদক সাংবাদিক আলী আহমদ শাহিন কে আহ্বায়ক ও বার্তা সংস্থা খবর বাংলার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.মুজিব উল্ল্যাহ্ (তুষার) কে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মাসুদ আলম সাগর, বিজয় টেলিভিশনের রিপোর্টার সাংবাদিক মো: মহিউদ্দিন আরিফ, সিটজি ট্রাইবুন এর নির্বাহী সম্পাদক সাংবাদিক আয়াজ আহম্মদ সানি, প্রিয়স্বদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক মো.আব্দুস সবুর ও দৈনিক বাংলাদেশ সমাচারের স্টাফ রিপোর্টার ফজলুল করিম নাহিদ।

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠনকল্পে প্রধান উপদেষ্টা ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট, কবি ও সাহিত্যিক কামাল পারভেজ।

সংগঠনের উপদেষ্টা হিসেবে একুশে টিভির সাবেক সহকারী বার্তা প্রযোজক সাংবাদিক মাজহারুল ইসলাম ও বাংলা টিভির সিনিয়র রিপোর্টার সাংবাদিক সোহেল মাহমুদ এর নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিউজ ২১ বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান মো.রাসেদ, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক মুহাম্মদ আমির হোসাইন, ডেইলি মর্ণিং টুডে ও দৈনিক ইনফো বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: মাইন উদ্দিন (সাগর), বাংলা টিভির ইমন, পাঠককন্ঠের সাংবাদিক মো. হাফিজুর রহমান, সাংবাদিক আনোয়ার হোসেন মানিক, সাংবাদিক মো: কাউসার, দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার শান্ত ইসলাম দিপু সহ প্রমুখ।

সংগঠনের আহ্বায়ক আলী আহমদ শাহিন বলেন, মূলধারার গণমাধ্যমে কর্মরত চট্টগ্রাম মহানগরের বৃহত্তম বায়েজিদ বোস্তামী থানা এলাকায় স্থায়ীভাবে বসবাসকারী পেশাদার সাংবাদিকদের নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে। এই সংগঠনে সদস্যদের পেশাগত মানোন্নয়নই আমাদের মূল লক্ষ্য।

সদস্য সচিব মুজিব উল্ল্যাহ্ তুষার বলেন, পেশাদার সাংবাদিকদের নানা প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ সংগঠন কাজ করবে। পাশাপাশি সারাদেশ ও চট্টগ্রামের অন্যান্য সাংবাদিকদের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হবে বিএসএফ।

আলোচনায় আহ্বায়ক কমিটির নেতারা বলেন, এটি কেবল নামসর্বস্ব কোনো সংগঠন হবে না। সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের সঠিক দিকনির্দেশনা দিতে নিয়মিত কর্মশালা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। একইসঙ্গে সদস্যদের সুখ-দুঃখে পাশে থাকা এবং বৃহত্তর বায়েজিদ বোস্তামীর সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে গণমাধ্যমে শক্তিশালী ভূমিকা রাখাই হবে সংগঠনটির অন্যতম লক্ষ্য।

ধারাবাহিকভাবে সদস্যদের পেশাগত নিরাপত্তা ও নেটওয়ার্ক গড়ে তোলার জন্য কাজ করবে এ ফোরাম। এছাড়া পেশাদার সাংবাদিকদের স্বীকৃতির জন্য প্রেস কাউন্সিলকে আরও জোরদার ভূমিকা রাখারও তাগিদ দেন উপস্থিত নেতারা।

সর্বশেষে, নবগঠিত কমিটির প্রথম সভায় যাচাইবাছায়ের মাধ্যমে নতুন সদস্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।


নিউজটি আপডেট করেছেন : Main Uddin Sagor

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
বায়েজিদ সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন, আহ্বায়ক শাহিন ও সদস্য সচিব তুষার এসএসসি '৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটের চালিবন্দর মহাশ্মশান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশ্বাস:সিসিক প্রশাসক সরকার নকলমুক্ত,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে:সিলেটে শিক্ষামন্ত্রী সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব:সিলেটে কর্মশালায় বাণিজ্যমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন:ব্যারিস্টার সালাম সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বায়েজিদ সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন, আহ্বায়ক শাহিন ও সদস্য সচিব তুষার এসএসসি '৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটের চালিবন্দর মহাশ্মশান উন্নয়ন কাজ দ্রুত শেষ করার আশ্বাস:সিসিক প্রশাসক সরকার নকলমুক্ত,স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে:সিলেটে শিক্ষামন্ত্রী সমন্বিত উদ্যোগে সিলেটকে নান্দনিক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব:সিলেটে কর্মশালায় বাণিজ্যমন্ত্রী রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সবসময় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন:ব্যারিস্টার সালাম সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে গ্রাচ্যুইটি ও আইজিপি শিক্ষাবৃত্তি বিতরণ সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত