ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
  • পঠিত: ২ বার
Overlay/Verification

মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়, এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সংঘটিত করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “পাড়া-মহল্লার প্রতিটি সক্রিয় ক্লাবে প্রবীণদের পাশাপাশি মধ্যবয়সী শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে হবে। সমাজ সংঘটিত হলে মাদক, জুয়া কিংবা কিশোর গ্যাংসহ কোনো ধরনের অপরাধী চক্র দাঁড়াতে পারবে না।” তিনি অপরাধ দমনে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মাদক নির্মূল তাঁর নির্বাচনি ইশতেহারের অন্যতম অঙ্গীকার। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার খান মো. এনামুল হক, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের অতিরিক্ত পরিচালক মো: মজিবুর রহমান পাটওয়ারী। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন।

এর আগে, সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে নগরীর বন্দরবাজার এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে ফায়ার সার্ভিস, কেন্দ্রীয় কারাগার, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, আনসার-ভিডিপি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স