ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ডিসি সারওয়ার ‘আমাদের চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা নিশ্চিতে সরকার কাজ করবে:মন্ত্রী আরিফ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 24, 2026 ইং
  • পঠিত: ২১৩ বার
Overlay/Verification

হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও অর্থ ব্যবস্থাপনা নিয়ে চলমান বিতর্কের মধ্যে সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলমকে নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার ২৪ জুন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, “সারওয়ার আমাদের চোখ খুলে দিয়েছেন।” মাজারের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, মাজারের দানের অর্থ প্রকাশ্যে গণনার মতো উদ্যোগ স্বচ্ছতা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সাম্প্রতিক ঘটনাগুলো মাজার ব্যবস্থাপনার অনেক বাস্তবতা সামনে নিয়ে এসেছে।

তিনি আরও বলেন, মাজারের আয়-ব্যয় ও দান ব্যবস্থাপনায় কোনো ধরনের অস্বচ্ছতার সুযোগ রাখা হবে না। সিলেটের রাজনৈতিক নেতৃত্ব, মাজার সংশ্লিষ্ট পক্ষ ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আলোচনা করে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

সাবেক ডিসি সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের বদলি একটি নিয়মিত প্রক্রিয়া এবং এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের রুটিন কার্যক্রমের অংশ।

উল্লেখ্য, গত সপ্তাহে জেলা প্রশাসনের উদ্যোগে হজরত শাহজালাল (রহ.) মাজারের তিনটি ডেগ সিলগালা করা এবং প্রশাসনের পক্ষ থেকে নতুন দানবাক্স স্থাপনকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে দানবাক্স খুলে গণনা করে প্রায় ১৭ লাখ ৬৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়ার তথ্য প্রকাশ করা হয়।

এ ঘটনার মধ্যেই জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। তার বদলির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাজারের অর্থ ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক যখন তুঙ্গে, তখন মন্ত্রীর এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ • সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ • UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ,সম্পাদক সামিহা তাহসিন • রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ আটক ১ • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনদুর্ভোগ বাড়ানোর নির্মম সিদ্ধান্ত: এম এ আলীম সরকার • শিক্ষকদের বই পড়ায় উৎসাহ দিতে রাউজান ইংলিশ স্কুলে ‘সাহিত্য আসর’ • চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন এ্যাব চট্টগ্রাম এর সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লা • রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার অফিসার ইনচার্জ শামসুল হাবিব • জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান • প্রশাসনের সাথে পূজা উদযাপন ফ্রন্ট রাউজান শাখার নব নির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময় • আনোয়ারায় ট্রাক-সিএনজি সংঘর্ষ: আহত ৪ • সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মানুষের মনে জাগরণ সৃষ্টি করেছেন তরুণ সমাজসেবক আসাদ • UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ,সম্পাদক সামিহা তাহসিন •