পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ ওয়ার্ডবাসী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন। তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ শুধু আনন্দের নয়, বরং আত্মত্যাগ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাইফুল ইসলাম সাইফ বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ। একটি বৈষম্যহীন, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যুবসমাজকে দেশপ্রেম, নৈতিকতা ও ইতিবাচক কর্মকাণ্ডে এগিয়ে আসতে হবে। তিনি মহান আল্লাহর দরবারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং সর্বস্থরের সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানান।