ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

বিশ্ব নাট্যদিবস ২০২৬ উদযাপন উপলক্ষে থিয়েটার মুরারিচাঁদের আয়োজন

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
  • পঠিত: ৩৪৬ বার
Overlay/Verification

বিশ্ব নাট্যদিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মুরারিচাঁদ কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পথনাটক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। থিয়েটার মুরারিচাঁদ আয়োজিত এ অনুষ্ঠান বুধবার (২০ মে) সকাল ১০টায় শুরু হয়। এতে শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ মো: তোফায়েল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো: আকমল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রফেসর জামাল উদ্দিনসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল স্যাটায়ারধর্মী পথনাটক “শয়তানের পাঠশালা”। রূপকের আশ্রয়ে রচিত নাটকটি আধুনিক ভোগবাদী সমাজ, প্রযুক্তির অপব্যবহার, রিলসের আসক্তি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে তীব্র ব্যঙ্গাত্মক বার্তা তুলে ধরে দর্শকদের প্রশংসা কুড়ায়। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন অনিক প্রধান।

এছাড়াও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। নাটক ও সংস্কৃতিচর্চার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলে।

থিয়েটার মুরারিচাঁদের সভাপতি প্রতীক বাবু সিংহ ও সাধারণ সম্পাদক অনিক প্রধান জানান, ভবিষ্যতেও সমাজসচেতনতামূলক নাট্যচর্চা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে তরুণদের ইতিবাচক সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখার প্রচেষ্টা অব্যাহত থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া •