ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

সিলেটে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : May 20, 2026 ইং
  • পঠিত: ২৫৭ বার
Overlay/Verification

ভূমিসেবা মেলা- ২০২৬ উপলক্ষ্যে সোমবার(১৮ মে) সকালে সিলেট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।ভুমি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন,সিলেট আয়োজিত উক্ত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান ও জেলা প্রশাসক মো: সারওয়ার আলম।

বিভাগীয় কমিশনার বলেন, অতীতে ভূমি-সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হতো। বর্তমানে তথ্যপ্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এসব সেবা মানুষের হাতের নাগালে পৌঁছে গেছে। ফলে জনগণ এখন ঘরে বসেই সহজে ও দ্রুত ভূমিসেবা গ্রহণ করতে পারছেন এবং আগের মতো হয়রানির শিকার হতে হচ্ছে না।

সিলেটের জেলা প্রশাসক জানান,আগামীকাল (১৯মে) থেকে ২১ মে ২০২৬ তারিখ পর্যন্ত (তিনদিন ব্যাপী) জেলা প্রশাসক, সিলেট কার্যালয় প্রাঙ্গনে "ভূমিসেবা মেলা ২০২৬" উদযাপিত হবে।

জেলা প্রশাসন বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং এনজিও প্রতিনিধিদের অংশগ্রহণে জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের প্রাঙ্গণে ১৯ মে ২০২৬ খ্রি. তারিখে এক বর্ণাঢ্য র‍্যালি ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ মেলার বিভিন্ন স্টলে নাগরিকদের বিভিন্ন ধরনের ভূমিসেবা সরাসরি প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য নিবন্ধন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহায়তা, ই-নামজারির আবেদনে সহায়তা, অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপের আবেদন গ্রহণ এবং ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ।

এ ছাড়া অনলাইনে ডিসিআর ও ই-পর্চা সেবা, ডাকযোগে মৌজা ম্যাপ সরবরাহ এবং অর্পিত সম্পত্তি ইজারার অর্থ প্রদানের উদ্যোগও থাকবে মেলায়। সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর দিতে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মেলায় ভূমিসেবা পোর্টাল ব্যবহারে নাগরিকদের উৎসাহিত করতে ১০ টি বুথ স্থাপন করা হচ্ছে। এসব বুথে land.gov.bd পোর্টালে নিবন্ধন, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং সংশ্লিষ্ট ফি জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হবে।

মেলা চলাকালীন আগামী ২০ মে ২০২৬ খ্রি. তারিখে জনসচেতনতামূলক সেমিনার বা সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের চলমান উদ্যোগ, ভবিষ্যৎ ভূমি ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা, ভূমিসেবা সহজীকরণে গৃহীত পদক্ষেপ এবং ডিজিটাল ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

পাশাপাশি ভূমিসেবা সংক্রান্ত অভিযোগ বা তথ্য জানার জন্য হটলাইন নম্বর ১৬১২২ এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র (এলএসএফসি) সম্পর্কেও নাগরিকদের সচেতন করা হবে। সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য "ভূমি আমার ঠিকানা” শীর্ষক একটি বুকলেটও সরবরাহ করা হবে। এছাড়া ভূমিসেবা বিষয়ক তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থাও থাকবে।

একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয়, স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি প্রশাসন গড়ে তুলতে জেলা প্রশাসন, সিলেট বদ্ধপরিকর। এ লক্ষ্যে আয়োজিত এই ভূমি মেলায় এসে সেবা গ্রহণ করার জন্য সিলেটের সর্বস্তরের নাগরিক সাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

দেশব্যাপী ভূমি মেলা ২০২৬ এ এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, "জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”।ভূমিসেবা মেলা ২০২৬মেলা আয়োজনের মূল উদ্দেশ্যসমূহ:

১.ভূমিসেবা ডিজিটালাইজেশন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা।

২.নাগরিকদের দোরগোড়ায় ভূমিসেবা সহজলভ্য করা ও সরাসরি সেবা প্রদান করা।

৩.অনলাইন ভূমিসেবা সিস্টেম ভূমি মন্ত্রণালয় ব্যবহারে নাগরিকদের উৎসাহ প্রদান করা।

৪.ভূমি উন্নয়ন কর প্রদানে নাগরিকদের সহযোগিতা ও রাজস্ব আদায় বৃদ্ধি করা।

৫.ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।

সিলেট জেলার সীমিত ভূমি সম্পদের সুষ্ঠু, স্বচ্ছ, পরিকল্পিত এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সরকারের নির্দেশনা মোতাবেক জেলা প্রশাসন, সিলেট একটি আধুনিক, দক্ষ, প্রযুক্তিনির্ভর ও সম্পূর্ণ জনবান্ধব ভূমি প্রশাসন ব্যবস্থা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

ভূমি মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ইতোমধ্যে সিলেট জেলার সবকটি উপজেলা ভূমি অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসসমূহে ভূমিসেবায় আমূল পরিবর্তন ও সম্পূর্ণ অটোমেশন নিশ্চিত করা হয়েছে। বর্তমানে সর্বসাধারণের জন্য land.gov.bd পোর্টাল এবং 'ভূমি' (Bhumi) মোবাইল অ্যাপের মাধ্যমে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, খতিয়ান ও মৌজা ম্যাপ সংগ্রহের মতো মৌলিক ভূমিসেবাসমূহ একটি একক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রদান করা হচ্ছে।

সারা দেশের ন্যায় সিলেট জেলায় আয়োজিত হচ্ছে এই ভূমি মেলা ২০২৬। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নাগরিকদের দ্রুত ও সহজ সেবা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) নুরের জামান চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার