ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

অনিদ্রা দূর করবে ৫ খাবার

  • নিউজ প্রকাশের তারিখ : May 7, 2026 ইং
  • পঠিত: ৩২০ বার
Overlay/Verification

সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্তি যখন চারদিক থেকে ঘিরে ধরে, তখন গভীর একটি ঘুমই পারে এর সমাধান দিতে। কিন্তু অনিয়মে ভরা জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস যেন কখনোই সঠিক সময়ে ঘুমাতে দেয় না। রাত বাড়লেও যেন চোখে ঘুম না এসে বাড়ে অনিদ্রার সমস্যা।

এমন পরিস্থিতি থেকে কীভাবে বের হতে পারবেন তার সঠিক নির্দেশনা দিলেন সেলিব্রেটি পুষ্টিবিদ লাভলিন বাত্রা। সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে অনিদ্রা দূর করতে পারে এমন পাঁচটি কার্যকরী খাবারের নাম উল্লেখ করেছেন।

ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনেও জানা গেছে লাভলিন বাত্রার এই বিশেষ টিপস। আসুন জেনে নেই সেসব খাবারের নাম।

১.অশ্বগন্ধা: অনিদ্রায় দারুণ কাজ করে অশ্বগন্ধা। এর প্রধান সক্রিয় উপাদান হলো উইথ্যানোলাইড, যা মানসিক চাপ কমানোর ক্ষমতাসহ ঘুম বাড়াতে পারে। এছাড়া এটিতে রয়েছে ট্রাইথিলিন গ্লাইকল যা ঘুমের জন্য একটি কার্যকরী উপাদান হিসেবে বিবেচিত। তাই রাতে ভালো ঘুমের জন্য ঘুমানোর ৩০ মিনিট আগে এটি খেতে পারেন।

২. ক্যামোমাইল চা: ঘুমের সমস্যা দূর করতে পান করতে পারেন ক্যামোমাইল চা। এই চা অ্যান্টিঅক্সিডেন্ট এবং চকো-এপিজেনিনে পূর্ণ। এসব উপাদান মস্তিষ্কের রিসেপ্টরগুলোর সঙ্গে আবদ্ধ হয়ে ঘুমের উন্নতি করতে পারে। তাই নিয়মিত খেতে পারেন এই চা।

৩.বাদাম: বাদামও গভীর ঘুমের জন্য ভালো কাজ করে। এতে থাকা ফাইবার এবং চর্বি  দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। বাদাম ম্যাগনেসিয়ামের একটি ভালো উৎস, যা ঘুম-প্রোমোটিন মেলাটোনিন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন। তাছাড়া ম্যাগনেসিয়াম পেশিকেও শিথিল করে। তাই দ্রুত ঘুম আনতে ডায়েটে বাদাম রাখতে পারেন।

৪. কুমড়ার বীজ: কুমড়োর বীজ, পেপিটাস নামেও পরিচিত। এতে ট্রিপটোফ্যানের পাশাপাশি প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। এই উভয় উপাদানই মস্তিষ্কে ট্রিপটোফানকে সেরোটোনিন উপাদান বাড়িয়ে তোলে। তাই অনিদ্রা সমস্যা কাটিয়ে উঠতে কুমড়ার বীজকে কাজে লাগাতে পারেন।


৫. জায়ফল দুধ: জায়ফল দিয়ে এক গ্লাস পূর্ণ দুধ পান করলে ঘুমের অবস্থার অনেকটাই উন্নতি হয়। কারণ দুধে ট্রিপটোফ্যান নামের উপাদান একটি অপরিহার্য অ্যামিনো অ্যাসিড। এটি শরীরে সেরোটোনিন এবং মেলাটোনিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যা দ্রুত ঘুম আনতে সহায়ক।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার নবজাতককে রোদে রাখা নিয়ে গবেষণা থেকে প্রাপ্ত বিষয়গুলো মনে রাখুন: প্রথিতযশা লেখক ও শিক্ষাবিদ দীপংকর বড়ুয়ার ৮২তম জন্মদিন আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা