ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

নিরাপদ আছেন ট্রাম্প, শুটার গ্রেফতার

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 26, 2026 ইং
  • পঠিত: ৩৩৭ বার
Overlay/Verification

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নিরাপদ আছেন বলে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।

পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিরাপদ স্থানে আছেন এবং কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত প্রেসিডেন্টকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুটারকে আটক করা হয়েছে বলে ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডিসিতে (ওয়াশিংটন ডিসি) বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। শুটারকে আটক করা হয়েছে এবং আমি বলেছি যে আমরা ‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।’

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সামাজিক কাজে বিশেষ অবদানের জন্য সাংবাদিক আমীর হোসেন সোহাগকে ক্লিন ফাউন্ডেশনের সম্মাননা বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ দীর্ঘ ১৯ বছর পর নির্বাচন, পুরাতন ব্রিজঘাট ব্যবসায়ী সমিতিতে নতুন নেতৃত্ব খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী জীবনের প্রতিটি অর্জন নতুন সম্ভাবনার দুয়ার খোলে দেয়- বদরুজ্জামান সেলিম ছড়ালোক এর আয়োজনে সম্পন্ন হল লেখক কণ্ঠে ছড়াপাঠ ও আলোচনা প্লানটার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য সাইফুর রহমানের স্বপ্নের সিলেটকে উন্নয়নের শিখরে নিতে চাই-আব্দুল কাইয়ুম চৌধুরী মোহাম্মদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ