ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য: ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 17, 2026 ইং
  • পঠিত: ৩২২ বার
Overlay/Verification
হবিগঞ্জ শহরের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠান বাডস কেজি এন্ড হাইস্কুল ১৫ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বৈশাখী উৎসব 'নতুন সূর্য' আয়োজন করে। সকালে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। বাডস কেজি এন্ড হাইস্কুলের অধ্যক্ষ নূর উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং দশম শ্রেণির শিক্ষার্থী ফৌজিয়া হাসান আন্নি ও নবম শ্রেণির শিক্ষার্থী খাদিজা সামিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাডসের উপদেষ্ঠা বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ জমির আলী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সভাপতি কবি তাহমিনা বেগম গিনি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার বাদল রায়, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারন সম্পাদক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “বৈশাখ আমাদেরকে পুরোনো সব সংকীর্ণতা, হিংসা ও বিভেদ ভুলে সামনের দিকে এগিয়ে যেতে প্রেরণা যোগায়। আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য। একজন ভালো শিক্ষার্থী সমাজকে আলোকিত করতে পারে। শিক্ষার্থীদের প্রচেষ্ঠা কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তাদের সৎ, মানবিক, দায়িত্বশীল এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে। বাডস কেজি এন্ড হাইস্কুল বিগত ৩১ বছর ধরে ভালো মানুষ গড়তে প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। সহ-শিক্ষামূলক কর্মকান্ডে এ প্রতিষ্ঠানের ভূমিকা প্রশংসনীয়। যা একজন শিক্ষার্থীকে কেবল ভালো ছাত্র হিসেবে গড়ে তোলে না; বরং পরিপূর্ণ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়তা করে। কিশোর গ্যাং এর মতো অপ-সংস্কৃতি থেকে সমাজকে রক্ষা করতে ভূমিকা রাখছে।” বাডসের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্ঠায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেন। বিপুল সংখ্যক দর্শক দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানটি উপভোগ করেন। শিক্ষা, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, ডাঃ মোঃ জমির আলী, তাহমিনা বেগম গিনি, বাদল রায় ও তোফাজ্জল সোহেলকে বাডস সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তদের জীবনী পাঠ করেন সহকারী শিক্ষক গুলশান আরা শিল্পী। উল্লেখ্য, ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বাডস কেজি এন্ড হাইস্কুল ২০০০ সাল থেকে নিয়মিতভাবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে পালন করে আসছে।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার