ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শাবি প্রেসক্লাবের ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচির উদ্বোধন করলেন ভাইস চ্যান্সেলর

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 11, 2026 ইং
  • পঠিত: ৪৪৫ বার
Overlay/Verification
সাংবাদিকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এ কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’ এর মাসিক পাঠচক্র ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম বিশ্ব দরবারে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। এই উদ্যোগ সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পড়াশোনার পাশাপাশি নিজেদের মানোন্নয়নে এমন কার্যক্রমকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, প্রেসক্লাবের যেকোনো ইতিবাচক উদ্যোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবসময় পাশে থাকবে। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন শাবি প্রেসক্লাবের ১৬তম কমিটির সহ-সভাপতি এবং ৪৪তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডার আরাফ আহমদ। উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের বর্তমান সভাপতি নোমান ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুর আলম। স্বাগত বক্তব্য দেন ‘সাংবাদিকতায় মুক্তপাঠ’ কর্মসূচির আহ্বায়ক ও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর হাসান শুভ্র। সভাপতির বক্তব্যে নোমান ফয়সাল বলেন, এই কর্মসূচি সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী। এর মাধ্যমে সাংবাদিকরা নিজেদের দক্ষতা আরও শাণিত করার পাশাপাশি অর্জিত জ্ঞান বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে শাবি প্রেসক্লাব ভবিষ্যতেও কাজ চালিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে মৌলভীবাজার সরকারি কলেজে যোগদান করায় আরাফ আহমেদকে শাবি প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরে দ্বিতীয় সেশনে তিনি ‘ক্যাম্পাস সাংবাদিকতার খুঁটিনাটি’ বিষয়ে আলোচনা করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান নাঈম ও নাঈম আহমদ শুভ, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, বর্তমান সহ-সভাপতি সৈকত মাহাবুব, কোষাধ্যক্ষ সাগর হোসেন জাহিদ, দপ্তর সম্পাদক মোফাজ্জল হক, কার্যকরী সদস্য ইকবাল হোসেন, মাঈন উদ্দিন, নাদির আহমেদ, সদস্য আব্দুর রহিম, ইসফাক আলি, কাজী মো. আতহার ও হিমেল হান্নান।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত •