ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

টাকার বিরোধে বন্ধুর হাতে ব্যবসায়ী নিহত, কর্ণফুলীতে চাঞ্চল্য

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 10, 2026 ইং
  • পঠিত: ৭৩৯ বার
Overlay/Verification
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় টাকার বিরোধকে কেন্দ্র করে বন্ধুর হাতে দিদারুল আলম (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টার দিকে মইজ্জ্যারটেক ইউসিবি ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত আবু তৈয়ব (৪৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। অপরদিকে আটক আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে। জানা গেছে, তিনি পটিয়া উপজেলার কালারপোল এলাকার রুস্তম বাড়ির বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দিদারুল আলম ও আবু তৈয়ব একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দিদারুল নগরের রিয়াজুদ্দিন বাজারে একটি স্টেশনারি দোকানের ব্যবসা করতেন। একসময় প্রবাস থেকে দেশে ফিরে আবু তৈয়ব তার দোকানেই কাজ করতেন। তবে পরবর্তীতে তাদের মধ্যে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস বৈঠকও হয়েছে। এমনকি এ ঘটনায় আদালতে মামলাও রয়েছে বলে জানা গেছে। শুক্রবার রাতে দিদারুল আলম বাড়ির কাজ শেষে নগরের বাকলিয়া এলাকায় নিজের বাসায় ফিরছিলেন। পথে কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে তার সঙ্গে আবু তৈয়বের দেখা হয়। এ সময় দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। স্থানীয়দের দাবি, এক পর্যায়ে আবু তৈয়ব দিদারুলকে মারধর করেন এবং ধাক্কাধাক্কির মধ্যে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতরভাবে মাথায় আঘাত পান। এরপরও তৈয়ব তাকে কিল-ঘুষি মারতে থাকেন বলে অভিযোগ রয়েছে। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় দিদারুলকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিদারুলের প্রতিবেশী আজিজ বলেন, “প্রবাস থেকে ফেরার পর তৈয়বকে দিদারুল নিজের দোকানে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু পরে সে উল্টো দিদারের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করত। শেষ পর্যন্ত তাকেই মেরে ফেলল।” নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, “পুরোনো শত্রুতার জেরেই দিদারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ঘাতকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।” এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, “ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আবু তৈয়বকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Sarwar Rana

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/
সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার সিলেটে এনআইডি সংশোধন সেবা নিতে গিয়ে চরম হেনস্থার শিকার একজন প্রবাসী ভূয়া এনআইডি ও পাসপোর্ট ব্যবহারের অভিযোগে আদালতে শিমুল নাথ নানান কর্মসূচির মধ্যদিয়ে সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিশ্বনাথে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ'র কমিটি গঠন এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন সিলেটে দেশের প্রথম ‘সীমান্ত স্কুল অব সারভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ আনুষ্ঠানিক উদ্বোধন সিলেট নগরীর ১০ নং ওয়ার্ড বিএনপি‘র নেতৃবৃন্দ মোল্লাপাড়া এলাকায় ড্রেন ও বেহাল রাস্তা পরিদর্শন করেন বিপ্লব উদ্যানে এ্যাবের শ্রদ্ধাঞ্জলি : ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী রাজনীতির ঐতিহাসিক দিন পাকিস্তানিরা তাকে ডাকতো পাপা টাইগার