ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

শিরোপাদৌড় থেকে ছিটকে পড়ে খেলোয়াড়দের কড়া সমালোচনা করলেন মরিনিয়ো

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 8, 2026 ইং
  • পঠিত: ৪২১ বার
Overlay/Verification
জোসে মরিনিয়ো আবারও তার চেনা রূপেই ফিরলেন। লিগের নিচের দিকে থাকা কাসা পিয়ার বিপক্ষে বেনফিকা ১-১ গোলে ড্র করেছে, ফলে শিরোপা দৌড় থেকে কার্যত ছিটকে গেছে তারা। শীর্ষে থাকা পোর্তোর সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৭–এ, হাতে আছে মাত্র ৬ ম্যাচ। ম্যাচ শেষে মরিনহো সরাসরি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন এবং নিজের দলের খেলোয়াড়দের তীব্র সমালোচনা করেছেন।

প্রেস কনফারেন্সের শুরুতেই মরিনিয়ো বলেন, ‘অনেকে বলছে আমরা এই ম্যাচে দুই পয়েন্ট হারিয়েছি। আমি বলব, আমরা শিরোপার লড়াইয়ের শেষ সুযোগটাই হারিয়েছি। এখন দ্বিতীয় হওয়াটাও আর আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই।’

বিরতিতে খেলোয়াড়দের বোঝাতে গিয়ে সংখ্যার হিসাবও তুলে ধরেন তিনি। তার ভাষায়, ‘মনে হচ্ছে, কিছু খেলোয়াড় ফুটবল বোঝে না এবং বাস্তবতা ভুলে গেছে। আমি তাদের হিসাব করে দেখিয়েছি, এই ম্যাচ না জিতলে লিগ জেতার লড়াই এখানেই শেষ।’

এরপর তার কণ্ঠ আরও কঠোর হয়ে ওঠে। এই পর্তুগিজ কোচ বলেন, ‘আমরা হয়তো ৭৫-৮০% বল দখলে রেখেছিলাম, যা অস্বাভাবিক। কিন্তু ১-০ এগিয়ে যাওয়ার পর দলে আত্মতুষ্টি এসেছে; কোনো এনার্জি নেই, জেতার ক্ষুধা নেই। আমরা বাকি সব ম্যাচ হারালেও হয়তো তৃতীয় হব। কিন্তু শিরোপার জন্য খেলতে হলে এমন মনোভাব চলবে না। প্রথমার্ধে বেনফিকার মানসিকতা ছিল খুবই খারাপ।’

‘দ্য স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো নিজের সমালোচনা না করে খেলোয়াড়দের নিয়েই ক্ষোভ ঝাড়েন। মরিনিয়ো বলেন, ‘কিছু ফুটবলার আছে, যারা ব্যাংক অ্যাকাউন্ট আর অর্জন যাই হোক, আরও জিততে চায়। আবার কিছু আছে, যারা জীবনকে হালকাভাবে নেয়, এটা আমাকে হতাশ করে। আমি ২৬ বছর ধরে কোচিং করছি, কিন্তু নিজেকে বদলাতে পারিনি। ম্যাচ চলাকালীনই মনে হচ্ছিল, কিছু খেলোয়াড়কে আর খেলাতে চাই না।’

একসময় বিশ্বের সেরা কোচদের একজন হিসেবে বিবেচিত মরিনহো এখন যেন নিজের অতীতের ছায়ার সঙ্গেই লড়ছেন। ২০০২ থেকে ২০১০ সালের মধ্যে পোর্তো ও ইন্টার মিলানকে নিয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। তবে গত এক দশকে তার একমাত্র বড় সাফল্য ২০২১-২২ মৌসুমে রোমার হয়ে কনফারেন্স লিগ জেতা, যা তার আগের সাফল্যের তুলনায় অনেকটাই ম্লান।

চ্যাম্পিয়ন্স লিগ থেকেও ইতোমধ্যে বিদায় নেওয়া বেনফিকার সামনে এখন প্রশ্ন—মৌসুম শেষে মরিনহো কি দলে বড় ধরনের পরিবর্তন আনবেন?

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত •