ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ডি ব্রুইনা ফুটবলকে আর আগের মতো ভালোবাসেন না

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 4, 2026 ইং
  • পঠিত: ৬৮০ বার
Overlay/Verification
শুরুর দিকের মতো ফুটবলের প্রতি এতটা ভালোবাসা কাজ করে না বলে মন্তব্য করেছেন নাপোলির বেলজিয়ান ফুটবলার কেভিন ডি ব্রুইনা। ইতালিয়ান সংবাদ মাধ্যম গাজেত্তা দেলো স্পোর্টে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।

এই মিডফিল্ডার মনে করেন, ফুটবল নিয়ে ৩০ বছর কাটিয়ে দেওয়ার পর এমন অনুভূতি হওয়াটা স্বাভাবিক। ৩৪ বছর বয়সি এই তারকার ১৯৯৭ সালে যুব ক্যারিয়ার শুরু হয়েছিল। ড্রঞ্জেনের হয়ে শুরু করার পর গেন্ট, গেঙ্ক, চেলসি, ওয়ার্ডার ব্রেমেন, উলফবার্গ হয়ে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমান, এরপর নাপোলি।

ডি ব্রুইনার মতে, যে কোনো কাজেই আগ্রহ কমে যাওয়ার ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, ‘আমি মনে করি না যে এখন ফুটবলকে আগের মতো এতটা ভালোবাসি। ৩০ বছর পর এটা স্বাভাবিক। কখনও কখনও এমন হয় যে আগ্রহ একটু কমে যায়, যেকোনো কাজেই এমনটা হতে পারে।’

অ্যান্তোনিও কন্তের কোচিং ডি ব্রুইনার কাছে কঠিন লাগছে। তাহলে কি তার অবসরের সময় ঘনিয়ে আসল? ইতালির ক্লাবটির সঙ্গে তার আর এক বছরের চুক্তি বাকি। যদি অবসরে চলে যান, এরপর কী করবেন? সেটা নিয়ে এখনও নিজের মধ্যেই ধোঁয়াশা। ডি ব্রুইনা বলেন, ‘ক্যারিয়ারের পর আমি কী করব, সেটাও আমি জানি না। আগে আমি আমার পরিবারের সঙ্গে সময় উপভোগ করতে চাই, কারণ তারা অনেক ত্যাগ স্বীকার করেছে।’

ডি ব্রুইনা ক্যারিয়ারের অধিকাংশ সময়ই ব্যয় করেছেন ম্যানচেস্টার সিটিতে। গত বছর নাপোলির সঙ্গে চুক্তি করার আগে সিটিজেনদের ডেরায় কাটিয়েছেন এক দশক। এই দলটির হয়ে প্রায় সব ধরনের শিরোপা জিতেছেন তিনি। ৬টি লিগ শিরোপার পাশাপাশি আছে একটি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি কারাবো কাপ, ৩টি কমিউনিটি শিল্ড, ২টি এফএ কাপ, একটি উয়েফা সুপার কাপ ও একটি ফিফা ক্লাব বিশ্বকাপ। নাপোলির হয়ে জিতেছেন সুপারকোপা ইতালিয়া। এছাড়া গেঙ্ক ও উলফসবার্গের হয়েও তার কয়েকটি ট্রফি রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম • হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা -সিসিক প্রশাসক • রাউজানে বিজয়া দশমীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ২৩৩ মন্ডপের প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন • চরপাথরঘাটায় নির্বাচনী প্রস্তুতি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় জামায়াত প্রার্থীর • ‘সব মানুষের সমঅধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব’—কর্ণফুলীতে এমপি নিজাম • বৈরাগ ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চাই • ‘এমপি-পিএসের সুপারিশে নয়, নীতিমালা মেনেই নিয়োগ’—দাবি খাজা ট্রেডার্সের • রাউজানে রাস বিহারী ধাম মন্দিরে মরহুম আবুল কাশেম ফাউন্ডেশনের বস্ত্র ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ • সিলেটের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির ঐতিহ্য ধরে রেখেছেন : পূজামণ্ডপ পরিদর্শনকালে সিসিক প্রশাসক • রাঙ্গুনিয়ার বেতাগীতে ১০ পূজামণ্ডপে হুমাম কাদের চৌধুরী ও প্রবাসী নেতা ইসহাকের অর্থ বিতরণ • কর্ণফুলীতে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি, অসহায়দের পাশে সরওয়ার জামাল নিজাম •