ঢাকা | বঙ্গাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে 'সিলেট উন্নয়ন মঞ্চ'র শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও পথসভা

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 28, 2026 ইং
  • পঠিত: ৪২ বার
Overlay/Verification
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট উন্নয়ন মঞ্চ সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে। দিবসটি উপলক্ষে সংগঠনটি এক সংক্ষিপ্ত পথসভারও আয়োজন করে। অনুষ্ঠানে সিলেট উন্নয়ন মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক উৎফল বড়ুয়ার নেতৃত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব মো:আমীর হোসেন সোহাগ, আসাদুল হক, মাসুদ আহমেদ। উপস্থিত ছিলেন মিনারা আক্তার,শেলু বড়ুয়া, তারেক আহমেদ, সীমান্ত বড়ুয়া জয়,সেতু বড়ুয়া মুক্তা,কবির হোসেন সুমন,সুমায়া শোভা, সানজিদা স্নেহা, জয়ীতা পাল, রিতম পাল, জবা পাল, ফাতেহা, হাফিজা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পথসভায় বক্তারা আরো বলেন, স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স