স্বাধীনতা ও জাতীয় দিবসে পুনাক এসএমপি সিলেট আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী সম্পন্ন
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 27, 2026 ইং
-
পঠিত: ৪৫ বার
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পুলিশ লাইন্স হলরুমে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট কর্তৃক মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ সকাল ৯ টায়) উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেট এর সম্মানিত সভানেত্রী সিদরাতুল মুনতাহা সহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), এসএমপি, সিলেট-এর অন্যান্য নেত্রীবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ। অনুষ্ঠানের প্রধান অতিথি এসএমপি, সিলেটের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম উনার বক্তব্যে পুনাক, এসএমপিকে আরো গতিশীল করার জন্য পুনাকের একটি স্থায়ী তহবিল গঠনের পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। পুনাকের একটি স্থায়ী তহবিল গঠিত হলে উক্ত তহবিলে সঞ্চিত অর্থ ব্যবহার করে ভবিষ্যতে পুনাক যেন আরো সুন্দর ও গঠনমূলক কাজ করতে পারে সে লক্ষ্যে তিনি জোড়ালো পদক্ষেপ গ্রহণ করবেন বলে মতামত ব্যক্ত করেন।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স