ঢাকা | বঙ্গাব্দ

রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 26, 2026 ইং
  • পঠিত: ১৪৩ বার
Overlay/Verification
চট্টগ্রামের রাউজানে সিপিসি-২ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১ টায় এ অভিযান পরিচালনা করা হয় উপজেলার ৮ নং কদলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভোমরপাড়া এলাকায়। এসময় কপড়ের শপিং ব্যাগে মোড়ানো একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করে। জানা যায়, কদলপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে অবস্থানের গোপন সংবাদ পেয়ে সিপিসি-২ ও র‍্যাব-৭ যৌথ অভিযান পরিচালনা করে। এসময় হাটহাজারী ক্যাম্পের সিপিসি-২ ও র‍্যাব-৭ হাটহাজারী ক্যাম্পের সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের এসআই মোহাম্মদ মাঈনুদ্দিন বলেন, রাউজানে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-৭ নিয়মিত অভিযান পরিচালনা করছেন। তার অংশ হিসেবে কদলপুরে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কাউকে গ্রেফতার করতে না পারলেও পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে এ অভিযান অব্যহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স