ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন এসএমপি'র পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 24, 2026 ইং
-
পঠিত: ৫১ বার
উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান সিলেট:::ঈদুল ফিতরে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
তাঁর উদ্যোগে সম্প্রীতির নগরী পূণ্যভূমি সিলেটে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সম্প্রীতির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
শনিবার(২১মার্চ)পুলিশ অফিসার্স মেস প্রাঙ্গনে সম্প্রীতির ঈদ শুভেচ্ছা বিনিময়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষের পাশা-পাশি হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ধর্মাবলম্বীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দেব, উৎফল বড়ুয়া, ডিকনঃ নিঝুম সাংমা, রেভাঃ ডেভিড মনু দাস, রেভাঃ ফিলিপ সমদ্দার প্রমুখ।
সহ বিভিন্ন রাজনৈতিক দলের,ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিকও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ।
এতে ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাস, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো.রেজা-উন-নবী,সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, জেলা প্রশাসক মো.সারওয়ার আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পুনাক, এসএমপি, সিলেট-এর সভানেত্রী সিদরাতুল মুনতাহা।পাশাপাশি পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের অতিথিবৃন্দ তাঁদের পরিবারবর্গসহ অংশ নিয়ে ঈদের আনন্দ আরও গভীরভাবে উপভোগ করেন। এবং বিভিন্ন দপ্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ ও তাঁদের পরিবারবর্গের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এসএমপি পুলিশ কমিশনার।
এর আগে সকলে শাহী ঈদগাঁহ ময়দানে জামাতে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নিউজটি আপডেট করেছেন : Utfal Barua
কমেন্ট বক্স