রাউজানে মাস্টারদা সূর্যসেনের ১৩২তম জন্মদিবস পালিত
-
নিউজ প্রকাশের তারিখ :
Mar 22, 2026 ইং
-
পঠিত: ৪৫১ বার
আনিসুর রহমান, বিশেষ প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১৩২তম জন্মদিবস তাঁর জন্মস্থান চট্টগ্রামের রাউজান উপজেলায় যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। এই উপলক্ষে রোববার (২২মার্চ) দুপুর ২টায় স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে রাউজান কলেজ সংলগ্ন মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পন এবং এক মিনিট নিরবতা পালন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাউজান সনাতনী ঐক্য পরিষদের মুখ্য আহব্বায়ক এবং রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন( লিটু), মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ রাউজানের আহব্বায়ক প্রণব চৌধুরী মিঠু, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি সদীপ দে (সজীব), সম্পাদক দীপ্ত চৌধুরী, অর্থ সম্পাদক গৌকুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, জন্মাষ্টমী পরিষদ রাউজানের সম্পাদক বিপ্লব কান্তি দাশ, রাউজান যুবনেতা বিপুল তালুকদার, ছাত্র দল নেতা অয়ন দে প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman
কমেন্ট বক্স