ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিলো ম্যানচেস্টার ইউনাইটেড

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৩৬৮ বার
Overlay/Verification
ম্যানচেস্টার ইউনাইটেড ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচটির প্রথমার্ধ ছিলো গোলশূন্য। দ্বিতীয়ার্ধে ইউনাইটেডকে লিড এনে দেন কাসেমিরো। তার কিছুক্ষণ পর অবশ্য সমতা ফেরায় অ্যাস্টন ভিলা, তবে সেই সমতা বেশিক্ষণ টিকিয়ে রাখতে পারেনি স্বাগতিকরা। পরের সময়ে আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় ইউনাইটেড। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ওল্ড ট্র্যাফোর্ডের দলটি।

রোববার (১৫ মার্চ) ঘরের মাঠে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৩ মিনিটে ক্যাসেমিরো দলকে এগিয়ে নেওয়ার পর ৭১ মিনিটে মাথেউস কুইয়া ও ৮১ মিনিটে বেনিয়ামিন শেশকো ব্যবধান বাড়ান। ভিলার হয়ে একমাত্র গোলটি করেন রস বার্কলে। 

মাইকেল ক্যারিকের কোচিংয়ে লিগে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার (ছয় জয় ও এক ড্র) পর, গত রাউন্ডে নিউক্যাসল ইউনাইটেডের মাঠে ২-১ গোলে হেরে যায় ইউনাইটেড। এরপর ভিলার বিপক্ষে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্সে আবার জয়ে ফিরল দলটি।   

ভিলার সমান ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে ম্যাচটি শুরু করে ইউনাইটেড। দারুণ জয়ে পয়েন্ট টেবিলে জায়গাটি আরও মজবুত করল তারা। ৩০ ম্যাচে ১৫ জয় ও ৯ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৫৪। 

পুরো ম্যাচজুড়েই আক্রমণে তুলনামূলক বেশি সক্রিয় ছিল ইউনাইটেড। বল দখলেও এগিয়ে ছিল তারা— মোট সময়ের প্রায় ৫২ শতাংশ। গোলের খোঁজে ১৩টি শট নেয় রেড ডেভিলরা, যার ছয়টি ছিল লক্ষ্যে। অন্যদিকে অ্যাস্টন ভিলা ছয়বার শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র দুটি। 

তবে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি আসে ভিলার কাছ থেকেই। নবম মিনিটে এমিলিয়ানো বুয়েন্দিয়া হেড করলেও তা লক্ষ্যে রাখতে পারেননি। ২০তম মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা করেন ব্রুনো ফের্নান্দেস, কিন্তু সেটি ভিলার রক্ষণভাগে আটকে যায়। দুই মিনিট পর আমাদ দিয়ালোর হেড দুর্দান্ত দক্ষতায় ঝাঁপিয়ে রুখে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

ক্রমাগত আক্রমণে চাপ তৈরি করতে থাকা ইউনাইটেড অবশেষে ৫৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। কর্নার থেকে বল ফেরত আসার পর ব্রুনো ফের্নান্দেসের নিখুঁত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন কাসেমিরো। 

লিগে এটি ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডারের টানা দ্বিতীয় ম্যাচে গোল। চলতি আসরে তার মোট গোলসংখ্যা দাঁড়াল সাতটিতে। 

তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি অ্যাস্টন ভিলা। ৬৩তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার রস বার্কলের বাঁ পায়ের শটে সমতা ফেরায় সফরকারীরা। মৌসুমে এটি ছিল তার দ্বিতীয় গোল। 

সমতা ফেরার পর আবারও আক্রমণ বাড়ায় ইউনাইটেড। ৭১তম মিনিটে ব্রুনো ফের্নান্দেসের চমৎকার থ্রু বল ধরে গোল করে দলকে আবারও এগিয়ে দেন কুনিয়া। ইউনাইটেডে নিজের প্রথম মৌসুমেই সাত গোল পূর্ণ করলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। 

এই ম্যাচে ব্যক্তিগত এক বড় মাইলফলকও স্পর্শ করেন ফের্নান্দেস। ইউনাইটেডের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০০তম অ্যাসিস্টের কীর্তি গড়েন পর্তুগিজ মিডফিল্ডার।

এরপর বদলি হিসেবে নামার ছয় মিনিটের মাথায় ব্যবধান আরও বাড়ান বেঞ্জামিন শেশকো। ৮১তম মিনিটে ডি-বক্সের ভেতরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডার বল ঠিকমতো ক্লিয়ার করতে না পারলে সৃষ্ট জটলার মধ্য থেকে জোরালো শটে জাল খুঁজে নেন স্লোভেনিয়ার এই ফরোয়ার্ড।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো। দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো।
সিলেটে আইসিসিআর স্কলারশিপ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন রাউজানের কদলপুরে গরু চুরি উৎসবমুখর পরিবেশে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির নির্বাচন চলছে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ইয়ামালকে ঠেকাতে ‘সর্বোচ্চ চেষ্টা’র প্রতিশ্রুতি মেসির ‎‘টোকেন নয়, আইন মেনে চলুন’—কর্ণফুলীতে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক প্রচারণা মইজ্জ্যারটেক মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের, পলাতক চালক সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত সিলেটে আইসিসিআর স্কলারশিপ এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন রাউজানের কদলপুরে গরু চুরি উৎসবমুখর পরিবেশে ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট সাম্পান মালিক সমিতির নির্বাচন চলছে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ইয়ামালকে ঠেকাতে ‘সর্বোচ্চ চেষ্টা’র প্রতিশ্রুতি মেসির ‎‘টোকেন নয়, আইন মেনে চলুন’—কর্ণফুলীতে ট্রাফিক বিভাগের সচেতনতামূলক প্রচারণা মইজ্জ্যারটেক মোড়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের, পলাতক চালক সিলেটে রথযাত্রায় পূজা উদযাপন পরিষদ, ছাত্র ও যুব ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে পানীয় জল বিতরণ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে “জুলাই শহিদ দিবস”পালিত সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত