ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

রাউজানের পেট্রোল পাম্পগুলোতে মোটরযানের ভিড় : নিয়ম মেনে বিক্রি হচ্ছেনা জ্বালানি

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬১৬ বার
Overlay/Verification
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের সরবরাহ। দেশে অকটেন এবং পেট্রোলের উৎপাদন থাকলেও তেলের সংকট হতে পারে এই আশঙ্কা থেকে দেশের অন্যান্য স্থানের মত চট্টগ্রামের রাউজানের ফিলিং স্টেশনগুলোতেও ভিড় করছে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন। শনিবার (৭মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলা সদরের জলিলনগরস্থ দুটি পাম্পে দেখা যায় মোটরযানের দীর্ঘ লাইন। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের দুপাশে এই দুই পাম্পের অবস্থান হওয়ায় এই ভিড় আরো বেড়েছে। তবে, জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি কর্তৃক গাড়ির ধরন অনুযায়ী জ্বালানি তেল কেনার পরিমাণ নির্ধারণ করে দেওয়া হলেও রাউজানের পাম্পগুলোতে নিয়ম মেনে বিক্রি হচ্ছেনা জ্বালানি তেল। একটি মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ২ লিটার অকটেন/পেট্রোল কেনা যাবে বলা থাকলেও বিক্রি করা হচ্ছে মাত্র ১শ টাকার করে। যা ১ লিটারেরও কম। জিপ/ মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার অকটেন/পেট্রোল, পিকআপ/লোকাল বাসের জন্য ৭০ থেকে ৮০ লিটার ডিজেল, দূরপাল্লার বাস/ ট্রাক/কার্ভাডভ্যান/ কনটেইনার ট্রাকের জন্য ২০০ থেকে ২২০ লিটার ডিজেল বিক্রির কথা থাকলেও বিক্রি করা হচ্ছে সর্বোচ্চ ১০ লিটার করে। উপজেলার মুন্সিরঘাটা, মেডিকেল বটতল, পাহাড়তলীসহ বিভিন্ন এলাকার খুচরা দোকান ঘুরে দেখা গেছে আরেক অনিয়ম। সেখানে আগে থেকে মজুত করে রাখা অকটেন বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৩০ টাকা করে। ইসহাক ফিলিং স্টেশনের মালিক পক্ষের দায়িত্বশীল মো.আরিফ বলেন গতরাত পর্যন্ত প্রয়োজনের তুলনায় বেশি অকেটেন নিয়ে গেছে অনেকেই। আমরা কমপক্ষে ৫শ টাকার পর্যন্ত দিয়েছি। আজ শনিবার ১শ টাকার করে বিকেল ৩টা ২০মিনিট পর্যন্ত দিয়েছি। এখন আমাদের অকটেন শেষ। কেউ চাইলেও আর দিতে পারছিনা। সরবারাহ না আসা পর্যন্ত আমাদের পাম্পে অকটেন হবেনা। জানে আলম চৌধুরী পেট্রোল পাম্পে বিকেল পর্যন্ত লক্ষ্য করা গেছে মোটরসাইকেল প্রতি ১০০ টাকার করে অকটেন বিক্রি করা হচ্ছে। এই পাম্পের এক কর্মচারী জানান, সরবরাহ নেই তাই ১০০ টাকা করে প্রতি মোটর সাইকেলে বিক্রি করছি। এসব ফিলিং স্টেশনে জ্বালানি নিতে আসা মোটরসাইকেল চালক জহির উদ্দিন বলেন, সরকারি নির্দেশনায় ২ লিটার করে অকটেন দেওয়ার কথা থাকলেও দিচ্ছে ১শ টাকার। এখানে ১ লিটারও হবেনা। হলদিয়া ফুফুর বাড়িতে ইফতারি নিয়ে যাচ্ছি। এইটুকু তেল দিয়ে গিয়ে আবার ফিরতে পারবো কিনা জানিনা। এই সুযোগে বিভিন্ন দোকানে বেশি দামে তেল বিক্রি করছে। দেখি এমন কোন দোকান থেকে নিতে পারি কিনা। মো.জাফর নামে এক ট্রাক চালক বলেন অনেকক্ষণ হলো লাইনে দাঁড়িয়ে আছি। তারা (ফুয়েল স্টেশন কর্তৃপক্ষ) বলছেন আমাদের ১০লিটার করে দিবে। এখন আমাদের মালামাল নিয়ে সময়মত পৌঁছানো মুশকিল হবে। এই বিষয়ে রাউজান উপজো নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রাহাতুল ইসলাম বলেন নিয়ম অমান্য করে কেউ জ্বালানি বিক্রি করলে বা সুযোগের অসৎ ব্যবহার করলে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি আপডেট করেছেন : Anisur Rahman

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • ধর্মীয় সম্প্রীতি আমাদের ঐতিহ্য ও শক্তির জায়গা -সিসিক প্রশাসক • বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল কর্তৃক ভৈষজ্য সংঘদান, মেডিটেশন ও স্মরণ সভা সম্পন্ন • প্রকৌশলী ফাহাদ আহমেদ : পেশায় প্রকৌশলী, নেশায় খেলোয়াড়, পরিচয়ে ক্রীড়া সংগঠক • স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান • বিশ্বমান নিশ্চিত করতে বিএসটিআইয়ের সক্ষমতা ও কার্যপরিধি বাড়ানো হবে: শিল্পমন্ত্রী • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা •