ঢাকা | বঙ্গাব্দ
Netfie
N
মাত্র ৮,৫০০ টাকায় Website থেকে App তৈরি করুন
✓ Play Store Publish Android App Push Notification
যোগাযোগ করুন → 01884-189495

ফুটবল মাঠেও ছন্নছাড়া মোহামেডান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ৬৫৪ বার
Overlay/Verification
সপ্তাহ দুয়েক ধরে মোহামেডান ক্লাবে ঢুঁ মারলে চোখে পড়েছে দুই রকম দৃশ্য। কর্মকর্তাদের ব্যস্ততা নির্বাচন নিয়ে এবং ফুটবলাররা আন্দোলনে। বকেয়া বেতনের দাবিতে ফুটবলাররা অনুশীলন বর্জন করেছেন।

দলের ঘানাইয়ান মিডফিল্ডার বার্নার্ড মরিসনের ক্লাব টেন্টে মাস্তানি। বেতনের দাবিতে লাঠি হাতে কর্মকর্তাদের রুমের সামনে গিয়ে হুমকি-ধামকি করতেও দেখা গেছে এই আফ্রিকানকে। লিগের ফিরতি পর্বের প্রথম ম্যাচের আগে খেলোয়াড়দের মধ্যে বেতনের জন্য হতাশা এবং সেই হতাশা থেকে বিশৃঙ্খলা-সবকিছুর নেতিবাচক প্রভাবই পড়েছে মাঠে।

শুক্রবার মাঠে গড়িয়েছে লিগের দ্বিতীয় পর্ব। মোহামেডানের ম্যাচ ছিল শনিবার। হোম গ্রাউন্ড কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ফর্টিসের কাছে ২-১ গোলে হেরেছে সাদাকালোরা। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে চ্যাম্পিয়ন হয়ে মোহামেডান শিরোপা ধরে রাখাতো দূরের কথা, এমন অবস্থা হয়েছে যেন ফাইট দিতে হবে রেলিগেশন সেভ করতে।

পঞ্চম রাউন্ডে পিডিব্লিউডির বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আলফাজ আহমেদের দল আরো কোনো ম্যাচে পূর্ণ পয়েন্ট পায়নি। কিংসের কাছে ২-০ গোলে হারের পর টানা তিন ম্যাচ ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ, রহমতগঞ্জ ও ব্রাদার্সের বিপক্ষে। ফিরতি লেগের প্রথম ম্যাচেই হারলো মোহামেডান।

মাঠে ও মাঠের বাইরে মোহামেডান রীতিমতো ছন্নছাড়া। প্রথম পর্বে যখন দল খারাপ করছিল তখন দায়িত্ব ছেড়ে দেন ফুটবল কমিটির চেয়ারম্যান। খারাপ অবস্থায় যার দায়িত্ব ছিল দলকে আগলে রাখা সেই ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর কেটে পড়েন। তাতে দল আরো বিপদে পড়ে।

দ্বিতীয় পর্ব শুরুর আগে ক্লাবে নির্বাহনী ডামাডোল শুরু হয়। টিম ম্যানেজমেন্টের অনেকে দলের দেখভাল করার চেয়ে ক্লাব পলিটিক্সে বেশি মনোযোগ দিয়েছেন বলেও অভিযোগ আছে। এই সবকিছুর নেতিবাচক প্রভাবেই চ্যাম্পিয়ন দল মোহামেডান লিগের দশ রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে।

কিংসের সাথে সমান ২১ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করা ফর্টিস এফসি এই জয়ের পর লিগ শিরোপার লড়াইয়ে দারুণভাবে টিকে রইলো। চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে প্রথম পর্বে ২-০ গোলে জিতেছিল ফর্টিস। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন গাম্বিয়ান পা ওমর বাবু। শনিবার জোড়া গোল করেছেন আরেক গাম্বিয়ান ইসা জালো। মোহামেডানের গোল করেছেন উজবেকিস্তানের মুজাফফরভ।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স
Logo
Logo
Logo
Logo
Logo
Logo
NEWS
ঘোষণা
দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ • দৈনিক ইনফোবাংলা বাংলাদেশের একটি স্থানীয় সংবাদপত্র, যা দেশজুড়ে এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিদিনের সংবাদ পরিবেশন করে। আমাদের লক্ষ্য তথ্য নির্ভর, বিশ্বাসযোগ্য এবং বৈচিত্র্যময় সংবাদ প্রদানের মাধ্যমে পাঠকদের প্রয়োজন মেটানো/ •
সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া • সিলেটে রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের রিক্সা, সেলাই মেশিন ও থান কাপড় বিতরণ • স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত • তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত • ‘লোডশেডিং ও মূল্যবৃদ্ধিতে বিপর্যস্ত জনজীবন’—কর্ণফুলীতে ড. হেলাল উদ্দিন নোমান • আনোয়ারায় চড়া দামে গ্যাস বিক্রি: ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা • সিলেটে স্বজন স্মরণ কর্মসূচি ২০২৬ ও শিক্ষা সামগ্রী বিতরণ আগামীকাল শুক্রবার • সিলেট বিভাগে হাম-রুবেলা সংক্রমণ ও টিকাদান পরিস্থিতি নিরূপণে মাঠপর্যায়ে জরিপ • কর্ণফুলীতে আর-রায়হান মাদরাসায় ছবক অনুষ্ঠান, মুগ্ধ করল শিক্ষার্থীদের পরিবেশনা • ডাঙ্গারচরে কবিরাজ পিতার হাতে প্রতিবন্ধী পুত্রের মৃত্যু • ব্লাড ক্যান্সার আক্রান্ত ঈমন ইসলামের পাশে বোয়ালখালীর মানবিক ব্যক্তিত্ব সাংবাদিক অধীর বড়ুয়া •