ঢাকা | বঙ্গাব্দ

স্বচ্ছতা ও সুশাসিত কাঠামোই নিশ্চিত করতে পারে নারীর সমঅধিকার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ১১৭ বার
Overlay/Verification
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে ঢাকা ইয়েস গ্রুপ-২ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (DIU) ইয়েস গ্রুপ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ‘নারীর জীবন-সংগ্রাম ও অধিকার’ শীর্ষক বিশেষ আত্মকথনমূলক আলোচনা। টিআইবি বিশ্বাস করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই নারীর জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব। নারী দিবস উদযাপনের লক্ষ্যে মূল বার্তায় উঠে এসেছে সামাজিক ও রাষ্ট্রীয় ক্ষমতা কাঠামোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতিই নারীর অগ্রগতির পথে প্রধান অন্তরায়। এই ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং রাজনীতি ও নির্বাচনে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা কেবল অধিকার নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। এছাড়াও, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইয়েস গ্রুপ কর্তৃক ক্যাম্পাসে অনুষ্ঠিত আলোচনায় মূল আলোচক হিসেবে নারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. খাদিজা রহমান। ইয়েস গ্রুপ-এর এই আলোচনায় কর্মক্ষেত্র ও পরিবারে নারীর সক্ষমতাকে "নারী" ট্যাগ দিয়ে ছোট করার যে মানসিকতা দেখা যায় সেটাও রুখে দিতে হবে নাগরিক সক্রিয়তার মাধ্যমে এমনটাই প্রতিধ্বনিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এবং সাভারের বিরুলিয়া ক্যাম্পাসে অনুষ্ঠিত এই আলোচনাগুলোতে তরুণরা টিআইবির সুপারিশমালার সাথে একাত্মতা পোষণ করেন। দুর্নীতিমুক্ত এবং জেন্ডার-সংবেদনশীল প্রশাসন গড়ার লড়াইয়ে তরুণ সমাজই চালিকাশক্তি এ বিষয়ে সবাই একমত পোষণ করেন । আসুন, নারীর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে আমরা সবাই সোচ্চার হই। সম্মিলিত অগ্রগতির মাধ্যমেই অর্জিত হবে কাঙ্ক্ষিত সুশাসন।

নিউজটি আপডেট করেছেন : Utfal Barua

কমেন্ট বক্স