ঢাকা | বঙ্গাব্দ

ইরান যুদ্ধ: কোন দেশে প্রাণহানি কত?

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 18, 2026 ইং
  • পঠিত: ২৩৭ বার
Overlay/Verification
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। এরইমধ্যে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ফলে প্রায় সব দেশেই হতাহতের সংখ্যা বাড়ছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গত শনিবার ইরানের মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ শিক্ষার্থীসহ দেশজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশটিতে শত শত মানুষ আহত হয়েছেন।

ইসরাইল: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১ মার্চ বেইত শেমেশে এক হামলায় নয়জন নিহত হয়েছেন। এছাড়া ইরানের হামলায় কয়েকশ ইসরাইলি আহত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র: দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এরইমধ্যে নিশ্চিত করেছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের ছয়জন সেনা নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

লেবানন: গত সোমবার থেকে ইসরাইলের হামলায় হামলায় লেবাননে কমপক্ষে ৭৭ জন নিহত ও ৫ শতাধিক আহত হয়েছেন।  

বাহরাইন: বাহরাইনের সালমান শিল্প নগরীতে গত সোমবার ইরানের হামলায় ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন লেগে একজন নিহত হয়েছেন। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।  

কুয়েত: দেশটিতে ইরানের হামলায় দুই কুয়েতি সেনাসহ অন্তত চারজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

  ওমান: চলমান সংঘাতে দেশটির উপকূলে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কারে হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া পাঁচজন আহত হয়েছেন।

সংযুক্ত আরব আমিরাত: দেশটি জানিয়েছে চলমান সংঘাতে অন্তত তিনজন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন।

  কাতার: চলমান সংঘাতে ইরানের হামলায়  ১৬ জন আহত হয়েছেন।  

জর্ডান: দেশটিতে ৫ জন আহত হযেছেন।  

ইরাক: ইরানের প্রতিবেশী দেশটি জানিয়েছে চলমান সংঘাতে ২ দন নিহত ও ৭ জন অঅহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক ইনফো বাংলা

কমেন্ট বক্স